পৃষ্ঠাসমূহ

সাম্প্রতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাম্প্রতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৫ মে, ২০২৬

এন্টি আর্জেন্টিনা বনাম এন্টি ব্রাজিল ইন বাংলাদেশ




বাংলাদেশে বিনোদনের অভাব আছে এমন অনেক আলোচনায় শোনা যায় 

সম্ভবত সেই অভাবের একটা বড় শূন‍্য জায়গা পূরণ করে বিশ্বকাপ ফুটবল খেলার সময় বাংলাদেশে একটা সেকেন্ড লেভেল বিনোদন যা বিশ্বে হয়তো বিরল …

যেমন - একদল আর্জেন্টিনার সমর্থক আরেকদল ব্রাজিল এর সমর্থক - এটা প্রথম লেভেল বিনোদন , যা খুবই স্বাভাবিক ।

আর সেকেন্ড লেভেল বা সেকেন্ডারী সমর্থন হলো - এন্টি আর্জেন্টিনা সমর্থক এবং এন্টি ব্রাজিল সমর্থক ।


ওকে - good ততক্ষণ যতক্ষণ এটা বিনোদন - কিন্তু “এন্টি” একটা নেতিবাচক শব্দ যার মধ‍্যে ঘৃণা প্রথিত, ফলে শুরু হয়ে যায়  গন্ডগোল, গালাগালি, মারামারি… রক্ত ঝরানো।


গত বিশ্বকাপের সময়ও এন্টিব্রাজিল ও এন্টিআর্জেন্টিনা সমর্থকদের মধ‍্যে সংঘর্ষ হয়েছে, আহত - নিহতও হয়েছে — অদ্ভুত তাই না ( Ai সার্চের তথ‍্য যা যুক্ত করলাম হয়তো সংখ‍্যার হিসাব পুরো সত‍্য নয় কিন্তু সংঘর্ষ ও আহত নিগত হয়েছিল তা মনে পড়ে) ! কোথাকার সেই পৃথিবীর ঠিক ওপর পারের দুই প্রতিবেশি দেশের খেলা নিয়ে আমাদের বাংলাদেশে রক্তারক্তি — ভাবা যায় !

যায় - কারণ বহুকাল ধরে এটা দেখে আসছি !


বিশ্বকাপের এখনও বাকী - ইতোমধ‍্যে শুরু হয়েছে সোস‍্যাল মিডিয়ায় একে অন‍্যকে নিচু দেখানো … ধীরে ধারে এটা রিয়েল লাইফ সংঘর্ষে যাতে চলে না যায় সে রকম অস্বাভাবিক আশা  আমারা  করতেই পারি …

যেমন বারবার শিশু ধর্ষন ও হত‍্যার পরও আমরা আশা করতে থাকি আর আশাহত হই …

কিল্তু এমন একটা জনপদ হয়ে উঠেছে যেখানে আশা করাটাই একটা নিরাশা !….

ডিটারেন্স থিওরি ও ওভারকনফিডেন্স বায়াস


 ডিটারেন্স থিওরি ও ওভারকনফিডেন্স বায়াসঃ

🧊🧊🧊🧊🧊🧊🧊🧊🧊🧊🧊🧊🧊


আধুনিক অপরাধবিজ্ঞানে দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো —ডিটারেন্স থিওরি এবং ওভারকনফিডেন্স বায়াস।


ডিটারেন্স থিওরি বলে: অপরাধী যদি মনে করে যে ধরা পড়ার সম্ভাবনা (Certainty) বেশি এবং শাস্তি যথেষ্ট কঠিন, তাহলে সে অপরাধ করবে না। এটি মূলত বাইরের নিয়ন্ত্রণ (পুলিশ, আইন, শাস্তির ব্যবস্থা) এর উপর নির্ভর করে।

শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

উৎকণ্ঠা




 যদি সময়ের কাল স্রোতে ভেসে

দেখা যায় সব কিছু যেই লাউ সেই কদু

তখন এত এত তাজা লাশ বিস্মৃত হয়ে
মনে কি হবে সন্তান হারালো মা শুধু শুধু !!!

বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

empathy vs sympathy

 আজ মহান ভাষা দিবস 

এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌐


আজকে আরও দুটি ইংরেজী শব্দের বাংলা শেখার চেষ্টা করবো!

সোমবার, ২০ মার্চ, ২০২৩

কাগুজে ডিগ্রী এবং

 #SakibAlHasan গ্রাজুয়েসন সম্পন্ন করে সার্টিফিকেট নিয়েছে গত ১৯শে মার্চ AIUB থেকে। এইটারে নিউজ করতে গিয়ে কতিপয় মিডিয়া দেখলাম ‘১৪ বছর পর’ এই শব্দ দুইটা হাইলাইট করছে শিরোনামে … মানে কতিপয় সাংবাদিক ধরেই নিয়েছে শিরোনামে ধাক্কা মারা শব্দ না থাকলে বাংগালি পড়ে না।

মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

ঘর সামলাই, ব্যবসাও সামলাই

‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’

নারীর অনেক দীর্ঘকালের ঘর বন্দী অবস্থানটাকে আগে লিখে ওটার উপর বাক্যে জোর দেয়া হয়ে গেছে — এইটা আমার কাছে কিঞ্চিৎ সমস্যা, বেশি নয়। এর চেয়ে বড় সমস্যা মুক্তি ও সমতা বিন্দুও এখনও বাংলাদেশে হাসিলই হয় নাই নারীদের। 


‘ব্যবসা সামলাই, ঘরও সামলাই’ 

এইরকম হলে বরং ঐ দীর্ঘকালের গৃহবন্দী দশাটা সেকেন্ডারী কাজ হিসাবে বাক্যে আসত, মুক্ত দশাটা হাইলাইট হইতো বরং তখন - এই আর কি!

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আসিতেছে গভীর AI

( বইয়ের এড দিচ্ছি না …! AI নিয়ে কথা বলছি)



অনুজ Tahmidur Rahman এর সাথে যৌথ ভাবে প্রকাশিত ( ৭/৮ বছর আগে) এই বইটিতে আমার একটা সিরিজ সাই ফাই ছিলো … আমরা মানুষ যেমন পূর্ব অভিজ্ঞতা ও জানা জ্ঞান থেকে আসলে সকল  সিদ্ধান্ত গ্রহণ করি তেমনি ঐ সিরিজের প্রোটাগনিষ্ট রোবট কমন ক্লাউড থেকে কোন বিষয়ের সকল ইতিহাস ঘেটে তার থেকে সিদ্ধান্ত নেয়া শুরু করেছিলো … গল্পের সময়কাল ধরে নেয়া হয়েছিলো পৃথিবীর সমস্ত ইতিহাস ও জ্ঞান ওয়েবে সংরক্ষণ করা হয়ে গেছে এবং কমন ক্লাউড থেকে তা ক্ষেত্র বিশেষে একসেস করা সম্ভব । রোবটটি ইতিহাস ঘেটে দেখেছে মানব জাতির ইতিহাসে যুদ্ধ আর যুদ্ধ … যদিও যুদ্ধ ক্ষতিকর কিন্তু যুদ্ধের যত যুক্তি আর প্রয়োজনীয়তাও ইতিহাসে লিপিবদ্ধ তা থেকে সহজেই যুদ্ধ করার মত পজিটিভ সিদ্ধান্তে রোবটটি পৌঁছে যায় …

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

মত প্রকাশ ও ফেসবুকে যা লিখছিলাম …

 মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তো জগত সংসারে ভ্রান্তির কোন শেষ নাই ।


সব ভ্রান্তি আমার স্বল্প ওজনের মস্তিষ্ক ধারণও করতে পারে না ।


তবে …

যখন আমি একদা বাংলাদেশে বিসিএস ক্যাডার হয়ে চাকুরীতে জয়েন করেছিলাম তখন কিন্তু একটা শর্ত মেনে নিয়েছিলাম - ‘রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ নথি পত্র পাবলিকলি জানাবো না।’

(চাকুরী ছেড়ে দেয়ার পরও সেই শর্ত আমি মনে করি মানা উচিৎ।) 

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

মরনোত্তর অঙ্গদান - After ব্রেন ডেথ and সার্কুলেটরি ডেথ

 




সর্বপ্রথম ডাঃ হাবিবুর রহমানকে বিশেষ অভিনন্দন কারণ শুভ্র দাঁড়ি টুপিতে তাকে যথেষ্ট ধর্মপ্রাণ মুসলীম মনে হলেও তিনি বাংলাদেশের বড় বড় অনেক আলেমের মরনোত্তর ওর্গ্যান ডোনেশন না করার ফতোয়ার তোয়াক্কা না করে মানবতার অন্যতম নিদর্শনের পেছনে প্রত্যক্ষ অবদান রেখে চলেছেন। আমি বিশ্বাস করতে চাই তিনি নিজেও মরনোত্তর অঙ্গ দান করে রেখেছেন। সেইটা হওয়াটাই উচিৎ।

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

গনতন্ত্র ...হিরোআলম...


প্রাচীন রোমের গনতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে একটা প্রচলিত কথা আছে - ‘ঐ রকম গনতন্ত্র যেখানে আধিপত্য বিস্তার করতো মৌলিকভাবে অগনতান্ত্রিক একটি সমাজের লোক যারা একটি ধনী অভিজাত সম্প্রদায় থেকে আসা’

কারণ হলো মানুষের মধ্যে সেই সময় তীব্র দৃশ্যমান ও আইন সিদ্ধ শ্রেণী বৈষম্য ছিলো (এখনও পৃথিবীতে শ্রেণীবৈষম্য আছে, বেশিও কোথাও কোথাও তবে আইনসিদ্ধ নয় )- সব স্তরের মানুষের ভোটাধিকার ছিলো না।

শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

বিবর্তন, এভালুয়েশন মেডিসিন, বাংলাদেশ এবং সামান্য আলোকপাত




২০২২ এ ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন সাভান্তে পাবো। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সাফল্যগুলির মধ্যে একটি ছিল ২০১০ সালে নিয়ান্ডারথাল জিনোমের পাঠোদ্ধার। তার কাজ আধুনিক মানুষের বিবর্তনীয় ইতিহাস সম্পর্কে আমাদের বোঝার বিপ্লব ঘটিয়েছে কারণ Svante Pääbo, দেখিয়েছেন যে নিয়ান্ডারথাল এবং অন্যান্য বিলুপ্তপ্রায় হোমিনিডরা আধুনিক মানুষের পূর্বপুরুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।তিনি আরও দেখতে পান যে প্রায় 70,000 বছর আগে আফ্রিকা থেকে অভিবাসনের পরে এই বিলুপ্ত হোমিনিন থেকে হোমো সেপিয়েন্সে জিন স্থানান্তর ঘটেছে। বর্তমান সময়ের মানুষের কাছে জিনের এই প্রাচীন প্রবাহের আজ শারীরবৃত্তীয় গুরুত্ব অনেক। 

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

Organ Donation in Bangladesh

এই কথাটাইতো কতবার আগে facebook আইডিতে বলেছি …

যারা হাসপাতালে মারা যান তাদের অধিকাংশ মানুষ যদি কিডনী দান করে যেতো তাইলে কিডনী নষ্ট হয়ে যাওয়া মানুষগুলোকে জীবিত ব্যক্তির থেকে নিদারুন প্রচেষ্টায় একটি কিডনী ধার করে বাচতে হতো না ।


স্যালুট এই মেয়েকে । মাত্র ২০ বছর বয়স… পৃথিবী


ত্যাগ করতে হলো কিন্তু মরার পরেও জীবনকে অর্থবহ করে গেলো দুইজন মানুষকে কিডনী দিয়ে …

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

এখনও !!!!!

 এই সীমা উৎড়ানো আবেগ ঢাকা শহরে মেট্রোরেলের অমোঘ প্রয়োজনীয়তা যেমন প্রকাশ করে তেমনি প্রকাশ করে সকল নাগরিক এখনও মেট্রোরেল সুবিধা পাওয়ার মত সভ্য ও যৌক্তিক হয়ে উঠেছে কিনা !


A picture might mean two things!🔸🔸⁉️


বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

Pissed Off!

I am pissed off!

ফেসবুকে এন্টিব্রাজিলিয়ান আর্জেন্টাইন বাংলাদেশি

আর এন্টিআর্জেন্টিয়ান ব্রাজিলিয়ান বাংলাদেশি … 

দুই দলকানা গ্রুপের সদস্যদের পোষ্ট সামনে চলে আসলেই বিরক্ত লাগছে …


পশ্চাৎ দেশে কাঠি খোঁচানো ছাড়া এদের কোন কাম নাই  এই ইস্যুতে। এমন এমন লোকজনের পোষ্ট দেখি - অবাক হই এরা বলে সভ্য-ভদ্র-শিক্ষিত …

অথচ যে শিক্ষা মানুষকে জেনেশুনে দলকানা হতে ফেরায় না, লজিক্যাল করে না ঐ শিক্ষাপুরাটাই কাগুজে …


আজ আর্জেন্টিনা চরম খেলেছে - এই টা নিয়ে উৎসব কর তা না এন্টিব্রাজিলিয়ান আর্জেন্টাইনরা ব্রাজিলের সাপোর্টাররে খোঁচাইতে ব্যস্ত । 


আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখে ব্রাজিল আমার মাথা কিনে নেয় নাই ।

তারা ভালো খেললে খুশি - জার্মানীর কাছে সেই ৭ গোল খেলে অখুশি … কিন্তু সেই সাত গোলে আর্জেন্টিনার তো কোন হাত নাই ….


আজ আর্জেন্টিনা ভালো খেলেছে তাতে ব্রাজিলের কি ক্ষতি - বরং মেসির লগে নেইমারের দেখা হলে অন্তঃকরণে নেইমারও মেসিকে অভিনন্দনই জানাবে সবার আগে ..⚽️😳

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

Svante Pääbo’s nobel prize, Hominini and Evolutionary Biology

“The 2022 Nobel Prize in Physiology or Medicine is awarded to Svante Pääbo for his discoveries concerning the genomes of extinct hominins and human evolution.”






… অসাধারণ একটি বিষয় এইটি নানান কারণে । 

হোমিনিনি হলো জীবের সায়েন্টিফিক ক্লাসিফিকেশনে একটি গোত্র (Tribe) । একটি গোত্রের অধীন থাকে genus বা গন; হোমিনিনির দুইটা গন হলো হোমো ( homo)  আর প্যান ( Pan) - এর মধ্যে আমরা মানুষ ( homo sapiens) হলো হোমো গোত্রের অধীন একটি প্রজাতি ( species) আর শিম্পাঞ্জি (Pan troglodytes ) হলো প্যান গোত্রের একটি প্রজাতি ।


নিয়ান্ডারথ্যাল ( Homo neanderthalensis ) ছিলো আমাদের মত হোমো নামক গন( genus) এর আরেকটি হোমো প্রজাতি। এই নিয়ানন্ডারথ্যাল আমার খুব আগ্রহের বিষয়, ছোটকালে কোথাও কোন বই বা কোন আর্টিকেল পড়ে ফেলেছিলাম, তখন থেকে আমার আগ্রহ ( তার মানে এই নয় যে আমি আসলে খুব একটা জানি এই বিষয়ে) ।

আগ্রহের কারণে নিয়ান্ডারথ্যাল মাথায় স্থায়ীভাবে ঘোরে ফেরে ।


 সুইডিশ বিজ্ঞানী সান্তে পাবে হোমিনিনি গোত্রের আন্ডারে বিলুপ্ত প্রজাতি মানে ঐ নিয়ানডারথ্যালের জেনোম এনালাইসিই করার আধুনিক সব উপায় বার করেছেন , তিনি কাছাকাছি আরও একটি প্রজাতি ডেনিসোভার বিষয়টিরও আবিষ্কারক। নিয়ানড্যারথ্যাল ও ডেনিসোভারা বিলুপ্তির কারণ ও হোমো স্যাপিয়েন্স মানে আমাদের মত মানুষের সাথে নিয়ানডারথ্যাল আর ডেনিসোভার মিক্স আপের বিষয়েও গবেষণা করেছেন। আসলে মানুষের সম গোত্রীয় প্রজাতির ডিএনএ নিয়ে তিনি অনেক গবেষণা কর্ম করেছেন - সব আমি বুঝিও না, জানিও না । 


তবে সবচেয়ে ভালো লাগছে এই নোবেল পাওয়ার কারণে প্রত্যেক দৈনিকে আর মিডিয়ায় অন্তত ‘নিয়ান্ডারথ্যাল’ নামটা বারবার দেখা যাচ্ছে- একই হোমো স্যাপিয়েন্সের বিবর্তনকে একসেপ্টেবল সত্য হিসাবে তুলে ধরতে দেখা যাচ্ছে ( কারণ বিবর্তন সত্য না হলে বাকী জেনোম এনালাইসিস, হোমোদের প্রজাতির মধ্যে সম্পর্ক, অন্য প্রদাতিদের বিলুপ্তির কারণ - মানে ঐ নোবেলটাও  অসত্য হয়ে যায়)।


মানুষ যারা জীবনে এখনও নিয়ান্ডারথ্যাল, ডেনিসোভার নাম শোনে নাই, সেইরূপ অনেকেই নামটা শুনলো … 

চিকিৎসাবিজ্ঞানে একজন নোবোল বিজয়ীর গবেষণা আমাদের সমগোত্রীয় বিলুপ্ত প্রজাতিগুলোকে আমাদের কাছে আরও পরিচিত করলো  এবং করতে থাকবে তাঁর উদ্ভাবিত পন্থায় আরও নতুন নতুন সংশ্লিষ্ট  evolutionary genetics বিষয়ের বিজ্ঞানীগণের মাধ্যমে।


এক কথায় ইহা বিজ্ঞানের তথা evolutionary  biology এর  একটি বিশেষ footstep .


#neanderthal

#evolutionarybiology

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ভুলে ভরা ভিত্তি

 




একটা সাদামাটা উদাহরণ দিয়ে শুরু করবো। উদাহরণটি হলো - মন আর মস্তিষ্ক আসলে একই জিনিস। মানুষের হৃদপিন্ড তথা হৃদয়ে মন বলে যে কিছু থাকে না তা এখন আর আসলে অজানা কিছু নয়। কৃত্রিম হৃদপিন্ড ও হৃদপিন্ড প্রতিস্থাপন নিশ্চিত করেছে মন বলে কিছু হৃদপিন্ডের ভিতরে  থাকে না, তাদের কাছেও নিশ্চিত  যারা পিউর সায়েন্টিফিক এভিডেন্সও খোঁজে না।

রবিবার, ২৪ জুলাই, ২০২২

মিস মারভেল

দুইন্নার আনাচে কানাচের যত মাইথোলজি বা পৌরাণিক ও লোকগাঁথা আছে সেখান থেকে চরিত্র তুলে তুলে এনে আধুনিক রঙঢঙে সাজিয়ে পরিবেশন করতে মারভেলসের জুড়ি নাই । যারা লেটেস্ট #ThorLoveAndThunder দেখেছেন তারা দেখেছেন নরডিক গড থরের পাশাপাশি গ্রীক গড জিউস আর ডেমি গড হারকিউলিসকেও এবার মুভিতে এনে হাজির করেছে ।

বুধবার, ২০ জুলাই, ২০২২

ফেসবুক থেকে একটা বিষয় শিখেছি (#সাহিত্যবোধ)

👁‍🗨
এই ধরেন আমি বহুকাল ধরে কবিতা লিখি, দুই যুগ ধরে গল্পও লিখি টুকটাক করে … কিন্তু আমি স্বীকৃত কবিও নই বা গল্পকার নই মানে স্বীকৃত সাহিত্যিকও নই ( যেহেতু আমি সমাজের ঘুনেধরা অনেক কিছু মানি না বা বিপক্ষে সেহেতু সেই সমাজের স্বীকৃতি না পাওয়াই আমার প্রাপ্তি) …
যা বলছিলাম …