পৃষ্ঠাসমূহ

ইতিহাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইতিহাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

Australia Day vs Invasion Day

অষ্ট্রেলিয়া মাইগ্রেট করার পর থেকে প্রতি বছর ২৬ শে জানুয়ারী এলেই চোখে পড়ে ‘Australia Day’ আর ‘Invasion Day ‘  বিতর্ক, প্রোটেস্ট, আলোচনা ।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

Organ Donation in Bangladesh

এই কথাটাইতো কতবার আগে facebook আইডিতে বলেছি …

যারা হাসপাতালে মারা যান তাদের অধিকাংশ মানুষ যদি কিডনী দান করে যেতো তাইলে কিডনী নষ্ট হয়ে যাওয়া মানুষগুলোকে জীবিত ব্যক্তির থেকে নিদারুন প্রচেষ্টায় একটি কিডনী ধার করে বাচতে হতো না ।


স্যালুট এই মেয়েকে । মাত্র ২০ বছর বয়স… পৃথিবী


ত্যাগ করতে হলো কিন্তু মরার পরেও জীবনকে অর্থবহ করে গেলো দুইজন মানুষকে কিডনী দিয়ে …

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

যা গেছে তো গেছেই গা

একটা সময় পার্থ বড়ুয়ার এই ’পথিক’ গানটা ছিলো নিত্য শ্রবনীয় ।


পথিক নামও ধারণ করেছিলাম - ঐ টা ছিলো Somewhereinblog.net এ আমার আইডির মাধ্যমে ।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

শুক্রবার, ২৪ জুন, ২০২২

কম পরাধীনতাকে অধীক পরাধীনতার সাপেক্ষে স্বাধীনতা মনে হয়

 মানুষ কখনও পূর্ণ স্বাধীন হতে পারে না,

কেবল পরাধীনতার ধরন, মাত্রা ও তীব্রতা কমাতে বা বাড়াতে পারে,

কমে গেলে আপাতভাবে মনে হয় স্বাধীন 

আর বেড়ে গেলেতো হয়েই গেলো পরাধীন ।

আসলে মানুষ এককভাবে কিংবা সামষ্ঠিক সব সময়ই পরাধীন …

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

#যুদ্ধ

 মুঘল সম্রাট আকবর ১৫৬৮ সালে রাজস্থানের অন্যতম রাজত্ব মেওয়ারের প্রধান প্রাসাদ চিত্তর গড় দখল করার মানসে আক্রমন করে ও দখল করে। মুঘল সম্রাট আকবর ও মেওর অধিপতি উদয় সিংয়ের মধ্যকার ঐ যুদ্ধে আনুমানিক ৮০০০ সৈনিক ও ৩০০০০ সিভিলিয়ান নিহত হয় ।





আবার ১৮ জুন ১৫৭৬ মুঘল সম্রাট আকবর উদয় সিংয়ের পুত্র

বুধবার, ১০ মার্চ, ২০২১

ইতিহাসের প্রথমাংশ এবং দ্বিতীয়াংশ


 আমার ফেসবুকে অনেক বিখ্যাত মানুষ আছেন - তাই ধরেন আজ থেকে অনেক বছর পর সেইসব বিখ্যাত মানুষকে নিয়ে লেখা কোন ইতিহাসের এক প্যারায় আমার নাম উল্লেখ করা হলো - ধরেন!

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

জুলিয়ান টু গ্রেগরিয়ান ক্যালেন্ডার

পৃথিবীতে প্রায় প্রতিটি সভ্যতার  আপডেটের সাথে সময়ের হিসাব তথা ক্যালোন্ডারেরও ক্রমাগত আপডেট বা পরিবর্তন ও পরিমার্জনের এক একটি বা একাধিক ইতিহাস রয়েছে।

কিন্তু বিভিন্ন সময় ও সভ্যতার মাঝে স্মরণীয় -পালনীয় বিশেষ বিশেষ দিন হুবুহু বা পরিবর্তন -পরিমার্জিত হয়ে এখনও পালন হয়।

কিন্তু ক্রমাগত বছর গনণার রীতি  পরিবর্তন হওয়ায় বিশেষ দিন আর কোনটি একই না থাকাটাই স্বাভাবিক, যা  যুগে যুগে - শতকে শতকে মানুষ মেনেও নিয়েছে।

শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

সমাজ

 অষ্ট্রেলিয়ায় আসার পর খুব দ্রুত একটি কালচার শিখে নিয়েছিলাম যা বাংলাদেশী প্রবাসী পরিমন্ডলে সর্বাত্মকরণে প্রচলিত- কারও বাসায় দাওয়াত খেতে গেলে খাওয়ার পর নিজ প্লেটটি সযত্নে ধুয়ে রেখে আসা।

- খুবই চমকপ্রদ একটি কালচার ডেভেলপড করেছে বাংগালী প্রবাসীগণ। এটার সবচেয়ে বড় লক্ষ্যনীয় বিষয় হলো - আমি তোমার বাসায় গিয়ে এই কাজটি করবো, তুমিও আমার বাসায় এসে একই কাজটি করবে - একটি মানসিক , অলিখিত নিয়ম একটি প্রচলন হিসাবে গড়ে উঠেছে।
এই বিষয়টির সাথে আমি অতি অতি প্রাচীনকালের একটি বিষয়ের মিলের মাধ্যমে মানব সমাজের একটি বিশেষত্ব খুঁজে পাই।

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

International Day for the Remembrance of the Slave Trade and its Abolition

 গত ২৩শে আগষ্ট ইউনেস্ক ঘোষিত একটি বিশেষ দিবস ছিলো-"International Day for the Remembrance of the Slave Trade and its Abolition"/

১৭৯১ সালে ২২শে আগষ্ট রাত থেকে ফ্রেন্স কলোনী সান্টো ডোমিন্গো ( বর্তমানে হাইতি এবং ডোমিনিক রিপাবিলক ) তে দাসত্বের বিরুদ্ধে একটি গন অভ্যুত্থান শুরু হয় যার ফলশ্রুতিতে ১৮০৪ সালে ফ্রান্স হাইতিকে স্বাধীন করে দিতে বাধ্য হয়; সেই হাইতির অভ্যুত্থান মূলত আন্টলান্টিক মহাসাগরীয় দাস বানিজ্য বন্ধের অন্যতম দ্বার উন্মোচন করে দেয় বিধায় দিবসটি এত গুরুত্বপূর্ণ।

বুধবার, ১১ মার্চ, ২০২০

:::শতবর্ষীয় মহামারী ক্রোনিক্যালস:::



১৭২০ : দ্যা গ্রেট প্লেগ অব ফ্রান্স ( ব্যাকটেরিয়া ঘটিত) - ১ লক্ষ মানুষ মারা গিয়েছিলো।

১৮২০:  প্রথম কলেরা মহামারী ( প্রথম এশিয়াটিক কলেরা প্যানডেমিক) ১৮১৭ তে কলকাতা হতে শুরু হওয়া কলেরা ১৮২০ এর মধ্যে  এ দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়ায় ছড়িয়ে পরে। মোট মৃতের সংখ্যা অজানা তবে এক জাভা দ্বীপেই ১ লক্ষ এবং ব্যাংককে ৩০০০০ মানুষ মারা যাবার তথ্য পাওয়া যায় ।

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

প্যানডেমিক ইতিহাস ( শেষ পর্ব)

(চলমান)

১৮৮৯-১৮৯০খ্রি : রাশিয়ান ফ্লু::উৎপত্তি ১৮৮৯ এর মে মাসে উজবেকিস্তান ও কাজাখিস্তান  এলাকা থেকে মনে করা হয়। দ্রুত এই মহামারী ছড়িয়ে পরে মস্কো , তারপর পোল্যান্ড ও ফিনল্যন্ড হয়ে পুরো ইউরোপ আর অক্টোবরে উত্তর আমেরিকায় । তাছাড়া ১৮৯০ এর মে মাসের মধ্যে দক্ষিন আমেরিকা, ভারতবর্ষ এবং অষ্ট্রেলিয়াতেও ছড়িয়ে পরে। সম্ভাব্য কারণ মনে করা হয়  H3N8 ও H2N2 subtypes of the Influenza A virus কে।এক বছরেই সারা পৃথিবীতে এই মহামারীতে  প্রায় ১ মিলিয়ন বা ১০ লক্ষ মানুষ মারা যায়।

রবিবার, ১ মার্চ, ২০২০

প্যানডেমিক ইতিহাস (পর্ব এক)

আমাদের এই পৃথিবীর ইতিহাসের পট পরিবর্তনে যুদ্ধগুলোর যেমন প্রবল ভূমিকা, তেমনি যুদ্ধের পাশাপাশি বিভিন্ন সময়ের সংঘটিত প্যানডেমিক বা বৈশ্বিক মহামারীগুলোর ভূমিকাও প্রবল। বিগত আড়াই হাজার বছরের উল্লেখযোগ্য সকল বৈশ্বিক মহামারী ঘটনাগুলোর উপর হালকা পড়াশুনার পর সেই পাঠের অতি সংক্ষিপ্ত সার সময়ক্রমানুসারে তুলে ধরলাম:

খ্রিস্টপূর্ব ৪৩০ থেকে ৪২৬ : : এথেন্সের মহামারী:  :এথেন্স ও স্পারটার মধ্যে সংঘটিত পেনোপলেশিয়ান  যুদ্ধকালীন সময়ে সংঘটিত এটি মনে করা হয় টাইফয়েড জনিত মহামারী ছিলো। এই মহামারীতে ৭৫ হাজার থেকে ১লক্ষ মানুষ মারা যায় ।

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদের একটি উপন্যাসের প্রথম লাইনটি পড়ার সাথে সাথে একটি অদৃশ্য কুয়াশার আবরণ আমাকে ঘিরে ধরতে শুরু করতো, দ্রুততর পাঠ এগিয়ে যেতে থাকতো আর পূর্ণ বৃত্ত হতে থাকতো আবরণ সেই, উপন্যাসের শেষ লাইন পাঠের আগেই কুয়াশার বৃত্তে হতাম বন্দি, পাঠ শেষে সেই বৃত্তে কিছুক্ষণ এক ভাবের অবগাহন হতো, এলোপাথাড়ি সমান্তরাল অসমান্তরাল দৃষ্টিপাত হতো, দৃষ্টিপাতের একটি তাপ থাকে

গনহত্যা

চল্লিশ হাজার বছর আগে হোমো সেপিয়্যান্স বা বর্তমান মানুষ আমরা পৃথিবী থেকে হোমো নিয়ান্ডারথালেনসিস বা নিয়ান্ডারথাল মানুষদের নিশ্চিহ্ণ করে দিয়েছিলাম, আমি চিন্তার শুরুটা ওখান থেকে করার চেষ্টা করি ; নিয়ানডারথাল হারানোর পরে নিজেরাই নিজেদের মাঝে বিভাজন করে করে নিশ্চিহ্ন করার সংস্কৃতি চালু রেখেছি।

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

পড়ে থাকলেই করা যায় না



ইউরোপের কোন এক দেশে এক উন্নত শহরে এক বাংগালী তরুণ কৌশলে হাজির হয়েছে। থাকার ব্যবস্হা হয়েছে কোন এক পূর্ব পরিচিতের মেস কাম বাড়ীতে এবং থাকার সংকুলান হবার পরেই সংগত কারণে প্রথমেই কাজ খোঁজার প্রয়োজন হলো। বলা অাবশ্যক তরুন বাংলাদেশে ধোলাইখালে গাড়ী সংক্রান্ত বিষয়ে কাজ করতো। গাড়ী ডিসমেলটিংয়ে সম্ভবত সে দক্ষ। কিন্তু বিনা পার্সপোর্টে, বিনা টেকনিক্যাল সার্টিফিকেটে ওমন কাজ হঠাৎ ওখানে কে দিবে?
কাজ নেই, অর্থ নেই, একদিন রাত গভীরে মনের দুঃখে রাস্তায় হাঁটতে বের হলো। নিরিবিলি শুনসান সব পথঘাট, দূরে মেইনরোডগুলোতে গাড়ীর অাওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ তরুনের মাথায় এক অালোর ঝিলিক খেলে গেলো। চোখ বড় বড় হয়ে উঠলো, রাস্তার দু ধার ঘেঁষে প্রায় প্রতিটি বাড়ীর সামনেই গাড়ী পার্ক করা। দামী, কম দামী নানান ব্রান্ডের সব গাড়ী। কোন জনমানব নেই কোথাও অাশেপাশে।

সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

নৈঃস্বর্গীক ব-দ্বীপে


   
এক.

সময়টা ১৩৪৫ খৃষ্টাব্দের জুলাই মাসের প্রথম সপ্তাহের কোন একদিন। আকাশে উজ্জ্বল রোদ, সাগরের ঢেউ তোলা জলের উপর রোদের ঝিলিক, ঠিক তেমনি ঝিলিক ক্লান্ত অনেকগুলো চোখে। চোখগুলো যাদের তারা সকলে একটি বড় সড় পাল তোলা জাহাজের আরোহী। বহুদূর মালদ্বীপ নামক এক ক্ষুদ্র্র দ্বীপের মহল বন্দও হতে যাত্রা করেছিল জাহাজটি প্রায় তেতাল্লিশ দিন আগে। নানা ঝড় ঝঞ্ঝা আর ভারত মহাসাগরের বিশাল জলারাশি পেরিয়ে বঙ্গপোসাগর নামের এক উপ সাগরের অশান্ত ঢেউ উৎরে এসে আজ অভিযাত্রী দলের চোখের সামনে উত্তর-পূর্বে এক সবুজ তীরের হাতছানি, দূর থেকেই দেখা গেলো দীর্ঘ তট, সাদা বালুর চাদর বহুদূর পথে বিছিয়ে রেখেছে যেন কেউ, সে বালুচরের পরেই ঘন সবুজ। অভিযাত্রী দলের চোখে ঝিলিকতো চমকাবেই। 

সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

"পদ্মাবতী" এবং "খিলজী" -ঐতিহাসিক চরিত্র দুটির ভিত্তি

 ভণিতায় না গিয়ে সরাসির মূল বক্তব্যে প্রবেশ করলে সংক্ষিপ্ত ভূমিকাটা দাঁড়ায়- মূলত দুটি ঐতিহাসিক নাম স্পষ্ট করে  বোঝার জন্যই এ লেখাটির অবতারণা; একটি হলো "পদ্মাবতী" এবং অন্যটি "খিলজী"।

এই ইতিহাস অনুসন্ধানের পেছনে যে আলোচিত মেগা হিন্দি মুভি 'পদ্মাবতী' -র কিছুটা প্রভাব আছে তা বলোর অপক্ষা রাখলাম না।

১ম সংকট: 
 'পদ্মাবতী ' এই চরিত্রটির নাম আমি শুনেছি মূলত তিনটি সূত্রে। শৈশবে বাংলা সাহিত্যের জ্ঞান বৃদ্ধিকালে  উপমহাদেশের বিখ্যাত বাংলা কবি আলাওল (১৬০৭-১৬৮০) এর লেখা কাব্য "পদ্মাবতী"  -র  ছন্দে প্রথম শুনেছিলাম পদ্মাবতী নামক অতি রূপবতী রাজকন্যা (এবং পরবর্তীতে রাণী) র নাম। বিটিভির হিরামন নামক রুপকথার নাটকেও চরিত্রটির নাম শুনেছিলাম।  এরপর ' মহারাণা প্রতাপ" নামে এক রাজপুত মহাবীর রাজার উপর নির্মিত হিন্দী সিরিয়ালে প্রতাপের কণ্ঠে উচ্চারিত হতে শুনেছি তাদের এক প্রাচীন রাণী পদ্মাবতী-র জহর ( মানে দলবল সহ আগুনে আত্মাহুতির) নামক আত্মত্যাগের গৌরব কাহিনী।