কয়েকদিন ধরে ‘জ্ঞান এবং বিজ্ঞান’ এর আক্ষরিক তুলনামূলক আলোচনা ঘাটতেছিলাম।
সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
জ্ঞান এবং বিজ্ঞান -01
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
যা গেছে তো গেছেই গা
একটা সময় পার্থ বড়ুয়ার এই ’পথিক’ গানটা ছিলো নিত্য শ্রবনীয় ।
পথিক নামও ধারণ করেছিলাম - ঐ টা ছিলো Somewhereinblog.net এ আমার আইডির মাধ্যমে ।
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
টিকে থাকার জ্ঞান
-টিকে থাকার জন্য প্রধানত প্রয়োজন অক্সিজেন (বাতাস), খাদ্য এবং বাসস্থান।
-আর এই তিনকে যুঁতসই ও টেকসই করার জন্য প্রয়োজন শিক্ষা ও চিকিৎসা।
-আবার শিক্ষা ও চিকিৎসা উপযোগী ও কার্যকর করার জন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা।
-আর সুষ্ঠু ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, কার্যকরী আইন-কানুন এবং চিত্ত-বিনোদন।
-আর পুরো পক্রিয়ার আড়ালে প্রভাবক হলো অর্থ আর সময়।
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
ডিগ্রী
Astrology এবং Astronomy দুটি সম্পূর্ণ আলাদা শব্দ।
হয়তো অনেকেই দু’টির ভিন্নতা বা সাতন্ত্রতা জানেনই না।
এষ্ট্রলজি অর্থ জ্যোতিষশাস্ত্র
আর
এষ্ট্রোনমি অর্থ জ্যোতির্বিদ্যা।
কোভিড-১৯ নিয়ে ...
গত বছর সেজ মামা কোভিড-১৯ তে মারা গেলেন ১৫ই মে .... পারিবারিকভাবে সেই আমাদের উচ্চমানের টনক নড়া শুরু করোনার আঘাত বিষয়ে ...অন্যদের জানি না- আমারতো অবশ্যই ...
তারপর থেকে এত এত চেনা অচেনা, খ্যাত-বিখ্যাত
ফেসবুক বন্ধুদের পেজে নিয়মিত কোভিডে মৃত্যুর খবর ।
মৃত্যুর খবর শুনতে শুনতে আমরা এখন মৃত্যুর খবর পেতে অভ্যস্ত হয়ে গেছি... অথচ প্রতিটি মৃত্যুই এক একটি অপূর্ণতা ... কারও না কারও কাছে বিশাল শূন্যতা... মৃত্যু বেচে থাকার সাপেক্ষে একটি নেতিবাচক ঘটনা অবশ্যই।
নেতিবাচক ঘটনায় এত বেশি অভ্যস্ত হলে মানবীয় সুস্থিরতায় ক্রাক হতেই পারে... যা মানুষ হিসাবে মানবীয় বেদনার্ত হওয়ার গুনটিতে দীর্ঘকালীন বোধের রূপের বদল ঘটাতে পারে।
পৃথিবীর প্রতিটি সজ্ঞান মানুষ ইচ্ছায় বা অনিচ্ছায় , বিশ্বাসে কি অবিশ্বাসে , ভয়ে বা আতংকে করোনাকে যে ভয় পেয়েছে তা আর বলে দিতে হবে না।
এই সার্বজনিন আতংকের একটাই কারণ ... প্রযুক্তিগত সভ্যতার চরমতম উৎকর্ষতায় ভয়াবহতার মাত্রা সর্বজনের পকেটে মোবাইলে রেডি টু নো ওলওয়েস। পৃথিবীতে এর আগেও এর চেয়ে ভয়াবহ সব মহামারী হানা দিয়েছে... বারবার দিয়েছে.... এত আতংক ছড়ানোর মত প্রযুক্তিই ছিলো না... কে কোথায় মরল তার আশপাশ ছাড়া জানার কোন উপায়ই ছিলো না...
অথচ সারাদিনের সব ব্যস্তাতর পর একটু আগে ফেসবুক ঘাটার শুরুতেই
মতিন খসরু, শামসুজ্জামান খান প্রমুখ বিখ্যাত ব্যক্তি সহ বিভিন্ন জনের পোষ্টের বরাতে কমপক্ষে আরও সাত আটটি করোনা জনিত মৃত্যুর খবর পড়লাম মাত্র দু মিনিটে...
বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে পকেটে মোবাইলে সর্বজ্ঞান থাকার পরও করোনা ভয় না পাওয়ার একটা লক্ষন দেখা যায়, হতে পারে তীব্রভাবে নিয়তি বা ভাগ্য বিশ্বাস একটি কারণ ... এই বিশ্বাস নিসন্দেহে কষ্টবোধ লাঘবে হয়তো সহায়তা করেই ... তাই কঠোর প্রিকশনের বেড়াজাল ভাঙতে তাদের অনেকের কোন দ্বিধা হয়তো হয়না... সহজলোভ্য শান্তির পথ।
কিন্তু উন্নত বিশ্বের স্বল্প ঘনবসতি ছেড়ে করোনা কি তবে শেষমেষ চড়াও হয়েছে বড় দাগে ঘনবসতি অঞ্চলেই যেমন টি গত বছরের প্রথম কোয়ার্টারে ধারনা করা হয়েছিলো...
অথচ চায়না সবচেয়ে অধিক জনসংখ্যা সত্ত্বেও কিন্তু
সেই গত বছর এপ্রিলের পর থেকে একদম লিস্ট আলোচ্য করোনা বিষয়ে...
তারা কি করোনা যুদ্ধে জয়ী?
বাংলাদেশ কি এই চলমাল লকডাউনটাকে ফ্রুটফুল করতে পারবে ?
নাকি নিয়তির উপরেই ছেড়ে দেবে... অথচ নিয়তি কত নিষ্ঠুর মাঝে মাঝে —- প্রিন্স ফিলিপ ৯৯ বছর বাঁচে আর খেটে খাওয়া রিকশাওয়ালারা কিংবা মাটি কাটা মজুর বাংলাদেশে ক’জনই ৭০/৮০ এর বলয় পার হয় ? উন্নত চিকিৎসার দেশে সব গড় আয়ু বেড়ে যায় আর অনুন্নত চিকিৎসার দেশে গড় আয়ু যায় কমে ....
অবশ্য করোনার মৃত্যু শেষে গড় আয়ুর হেরফের হিসাব করা যেতে পারে... যদিও আবার করোনার কারনে অন্য অনেক অপঘাতে মৃত্যুও নাকি কমে গেছে ...
লেখা শেষ হতে চাচ্ছে না...
তবুও শেষ ....
#কোভিড১৯
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
Geniocracy : GOVERNMENT OF THE PEOPLE, FOR THE PEOPLE AND BY THE GENIUSES.
বাংলাদেশের প্রেক্ষিতে একজন চতুর্থশ্রেণীর চাকুরী প্রার্থীকেও একটি নুন্যতম শিক্ষাগত যোগ্যতা প্রদর্শন করতে হয় ও পরীক্ষার মুখোমুখি হতে হয়।কিন্তু একজন জনপ্রতিনিধিকে কোনরকই শিক্ষাগত যোগ্যতা প্রদর্শন করতে হয়না বা কোন পরীক্ষার সম্মুখিন হতে হয় না- এই বিষয় আমার আশৈশব ভাবনায় নাড়া দিয়েছে।
শনিবার, ৪ আগস্ট, ২০১৮
আলোচনা: ৪/৮/২০১৮
কিন্তু কথায় একটা গ্যাপ ছিলো, দ্রুত ভুলে যাবার যে এক অমোঘ নিয়ম সেটা মনে ছিলো না। আর মনে ছিলো না নেতৃত্বহীন, নিয়ন্ত্রনহীন, চলমান রাজনীতির পাঠহীন একটা আন্দোলন কত ফাঁক ফোকঁড় গলে কত সহজে পলিটিসাইড হয়ে উঠতে পারে।
অথচ তাদের আন্দোলনে যে দাবী তা প্রতিটি জনগণেরই ভালোর জন্য। এ তো মোটেও কোন যুদ্ধ নয়, দাবীর বিষয়ে তবুও কেনো পক্ষ বিপক্ষ ? বিষয় তো সবার জন্যই ভালো , বরং পক্ষ বিপক্ষ হতে পারে এই বলে যে শিশুরা কেনো এমন একটা রিস্কি কাজে অংশ নেবে। তথাপি চলছে পরিবহণ ধর্মঘট- যেন পক্ষ বিপক্ষ। মাঝে আবার ঘটনাক্রমে ভুলে মনে হয় বিপক্ষ এক শক্তি যেন ক্ষমতাও।
যে কোন যুদ্ধের শুরুতে কাগজে কলমে একটি পক্ষ কিন্তু শক্তিশালী থাকে। সে আগ্রাসী হয়, ধারণা হয় সেই জয়ী হবে; কিন্তু যখন পরিস্থিতি অবলোকনে ঘটনাক্রমে সেই অবশ্যম্ভাবী জয়টি সুনিশ্চিত হবে না বলে পরিলক্ষিত হয়, তখন শুরু হয় নানা কূটচাল , আবির্ভাব হয় মিরজাফর টাইপ গুষ্ঠি। বৃটিশদের সাথে উপমাহাদেশের রাজা বাদশাহদের যুদ্ধ কিংবা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিকে তাকালেই সে সত্য স্পষ্ট হয়। পাকিস্তান সেই কূটচালটি দিতে কাছে টানে রাজাকার আলবদর ইত্যাদি গোষ্টীকে।
কিন্তু ছাত্রদের আন্দোলনতো যুদ্ধ নয়...পক্ষ বিপক্ষের প্রশ্ন নয়...সকলে পুনরায় বুঝতে শুরু করলো তারা কি কারণে অনিরাপদ সড়কে ভালো থাকে না...কেনো নিরাপদ সড়কের প্রয়োজন, লজ্জা পাবার জায়গা গুলো কোথায়...
কিন্তু লজ্জার মাত্রা অন্যদিকে প্রবাহিত হয়ে যায়...পক্ষ বিপক্ষের টানা পোড়ন বড় দায়...এরপর থেমে যাবে হয়তো ...হয়তো ভুলেই যাবে সবাই...তারপর আবার যেই সেই অনিরাপদ সড়ত..রোজ রোজ কচি প্রাণ চাকার তলায়...আজকেও গাজীপুরে নাকি এক ছাত্রী মারা গেছে কোন এক ট্রাকের তলে...
সবই এই দ্রুতগতির যুগে দ্রুত ভোলার জিনিস... সেদিনের কোটার কথাই আর মনে পড়ে কার?
#পক্ষ-বিপক্ষ
আলোচনা: ৩/৮/২০১৮
এই যে শিশুরা লাইসেন্স ঠিকাছে কিনা দেখছে, লেইনে সারি করে গাড়ী চালানো শিখাচ্ছে, পুলিশের চা সিগারেটের বখশিশ বা ঘুষ নিতে মানা করছে... ইত্যাদি ইত্যাদি.... ( গালি জাতীয় প্লেকার্ড বা শ্লোগান কিছু যদি বেশি অশ্লীল বা অপ্রয়োজনীয় হয়েই থাকে তার দায়ভারও শিশুদের নয়, ওদেরকে অামরাই শিখিয়েছি, জন্মপূ্র্ব ওরা শিখে অাসেনি)....এগুলো অাজকে যারা পরিণত হয়ে পক্ষে, বিপক্ষে বলছে ও বলছি বা নিশ্চুপ হয়ে রয়েছে তাদের শত ভাগই শৈশবে কোন না কোনভাবে ভেবেছে-সব ঠিক করে ফেলবো... সততার শৈশবীয় নিষ্ঠায় ভুল ভালো চোখে পড়ে....
তারপর সেই মেশিনগুলো যখন পেরোবে...পরীক্ষায় জিপিএ চাপ, প্রশ্ন অাউট, অকারণ অসুস্হ প্রতিযোগিতা, ইঁদুর দৌড়, ভর্তি ও চাকুরীর মামা-চাচা-ঘুষ-তদবীর থিউরী, দলকানা অাহ্বান, যত্রতত্র ঘুষ, ভেজাল, অমীমাংসীত যত বিচার, অাইনের প্রতি কারও বুড়ো অাঙ্গুল... অার মিথ্যার বেশাতি... ইত্যাদি ইত্যাদি
মিলেমিশে মেশিন হয়ে চিপে শৈশবের গুনাবলী ছিঁবড়ে বানায় দেবে, ওপাড়ে যাবে রসহীন অথবা শুধু রস.... রস অার ছিঁবড়ে একসাথে খুব কম....
ঐ মেশিনগুলো শিশুরা ভাঙতে পারবে না... ইনফেক্ট রাস্তার রাজারাণীও বেশিদিন তারা থাকতে পারবে না, ইতোমধ্যেই চোরা হামলা, পরিণত মানুষের নানা কুটচাল শুরু হয়ে গেছে... অার রাস্তা থেকে সরে যেতেই হয় একসময়... এটাই বাস্তবতা...
কিন্তু যে শিক্ষা পরিণতকালের মানুষদের রিওয়াইনড করে গেলো, বলে গেলো "সব ভালো করে ফেলবো" ইচ্ছা টা গভীরে ছিলো হয়তো সবার...
সেই শিক্ষাটা ক'জন মনে রাখবো?
রবিবার, ২৫ মার্চ, ২০১৮
পড়ে থাকলেই করা যায় না
ইউরোপের কোন এক দেশে এক উন্নত শহরে এক বাংগালী তরুণ কৌশলে হাজির হয়েছে। থাকার ব্যবস্হা হয়েছে কোন এক পূর্ব পরিচিতের মেস কাম বাড়ীতে এবং থাকার সংকুলান হবার পরেই সংগত কারণে প্রথমেই কাজ খোঁজার প্রয়োজন হলো। বলা অাবশ্যক তরুন বাংলাদেশে ধোলাইখালে গাড়ী সংক্রান্ত বিষয়ে কাজ করতো। গাড়ী ডিসমেলটিংয়ে সম্ভবত সে দক্ষ। কিন্তু বিনা পার্সপোর্টে, বিনা টেকনিক্যাল সার্টিফিকেটে ওমন কাজ হঠাৎ ওখানে কে দিবে?
কাজ নেই, অর্থ নেই, একদিন রাত গভীরে মনের দুঃখে রাস্তায় হাঁটতে বের হলো। নিরিবিলি শুনসান সব পথঘাট, দূরে মেইনরোডগুলোতে গাড়ীর অাওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ তরুনের মাথায় এক অালোর ঝিলিক খেলে গেলো। চোখ বড় বড় হয়ে উঠলো, রাস্তার দু ধার ঘেঁষে প্রায় প্রতিটি বাড়ীর সামনেই গাড়ী পার্ক করা। দামী, কম দামী নানান ব্রান্ডের সব গাড়ী। কোন জনমানব নেই কোথাও অাশেপাশে।

