পৃষ্ঠাসমূহ

history লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
history লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

Humanism এবং Humanitarianism: অর্থ

 📚ফেব্রুয়ারি মাস - সঠিক অর্থে  দুইটা বাংলা শব্দ শিখি 😶







——— ——— ———- ——- ———


Humanism এবং Humanitarianism


এই উভয় শব্দ বাংলায় ভাষান্তর খুঁজলে দেখা যাবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন একটাই অর্থ দেখায় - “মানবতাবাদ” ।


অথচ দুটি শব্দের সংগা সম্পূর্ণ আলাদা।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

Australia Day vs Invasion Day

অষ্ট্রেলিয়া মাইগ্রেট করার পর থেকে প্রতি বছর ২৬ শে জানুয়ারী এলেই চোখে পড়ে ‘Australia Day’ আর ‘Invasion Day ‘  বিতর্ক, প্রোটেস্ট, আলোচনা ।

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

The NATO phonetic alphabet

Many countries, organisations, and individuals around the world utilise the NATO alphabet as their primary phonetic alphabet.

There are consequently 26 codewords in the NATO phonetic alphabet, each of which corresponds to a different letter of the English alphabet, as in the following: 

Alfa, Bravo, Charlie, Delta, Echo, Foxtrot, Golf, Hotel, India, Juliett, Kilo, Lima, Mike, November, Oscar, Papa, Quebec, Romeo, Sierra, Tango, Uniform, Victor, Whiskey, X-ray, Yankee, Zulu.

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

GIVING AWAY THE BRIDE

 ‘Gender equality today for a sustainable tomorrow’ সুন্দর এবং বিস্তৃত থিম এইবছর বিশ্ব নারী দিবসের।


জেন্ডার ক্লাসিফাই করে বললে অসমতার আলোকে… সবচেয়ে বঞ্চিত ও অবদমিত হয়েছে মানব সভ্যতায় বৈচিত্রময় জেন্ডার ( হিজড়া, বৃহন্নলা, ট্রান্সজেন্ডার, উইনিসেক্স, হারমাফোরাডাইট ইত্যাদি সকলে) , তারপর নারী এবং শেষে অল্পবিস্তর পুরুষ।

সোমবার, ১ নভেম্বর, ২০২১

দাসপ্রথা নিষিদ্ধ - ইতিহাস

 পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হলো Slavery বা দাসত্ব। এইতো মাত্র উনবিংশ শতকের মাঝামাঝি পৃথিবী থেকে অফিসিয়ালি মোটাদাগে মানুষ বেচাকোনা করে দাস বানানো এবং যুদ্ধবন্দীদের ধরে এনে দাস বানানো বন্ধ হয়েছে । অথচ তার আগের পৃথিবী পুরোটাই মানুষ মানুষের দাস হতো, একদম মস্তিষ্ক সম্বলিত পশুর মতো (!)…

মাত্র ১৭৮৭ সালে বৃটিশ সমাজে দাসত্ব বন্ধের সংগঠিত আন্দোলন শুরু হয় ।
ক্রমে

শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

সমাজ

 অষ্ট্রেলিয়ায় আসার পর খুব দ্রুত একটি কালচার শিখে নিয়েছিলাম যা বাংলাদেশী প্রবাসী পরিমন্ডলে সর্বাত্মকরণে প্রচলিত- কারও বাসায় দাওয়াত খেতে গেলে খাওয়ার পর নিজ প্লেটটি সযত্নে ধুয়ে রেখে আসা।

- খুবই চমকপ্রদ একটি কালচার ডেভেলপড করেছে বাংগালী প্রবাসীগণ। এটার সবচেয়ে বড় লক্ষ্যনীয় বিষয় হলো - আমি তোমার বাসায় গিয়ে এই কাজটি করবো, তুমিও আমার বাসায় এসে একই কাজটি করবে - একটি মানসিক , অলিখিত নিয়ম একটি প্রচলন হিসাবে গড়ে উঠেছে।
এই বিষয়টির সাথে আমি অতি অতি প্রাচীনকালের একটি বিষয়ের মিলের মাধ্যমে মানব সমাজের একটি বিশেষত্ব খুঁজে পাই।

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

বই_আর_অতীত

মতিঝিল শাপলা চত্বর থেকে হেঁটে হেঁটে দিলকুশার দিকে যাওয়ার সময় হাতের বাম দিকে বিসিইআইসি ভবন আর পূবালী ব্যাংকের বড় দুটো বিল্ডিং এখন যেখানে, তার সামনে লোকটি বসত, ঘন বাদামী বর্ণের লোকটা, খুব হালকা হালকা মনে পড়ে - চারদিকে মোটা মোটা বইয়ের ঝাঁপ নিয়ে বসতেন , পুরাতন বই, কলকাতার নানা প্রকাশনী কিংবা বিলুপ্ত সোভিয়েতের সেই সব বাংলা অনুবাদ কিংবা বাংলাদেশের কালজয়ী অতীত উপন্যাস, গল্প ...ভরি ভরি বই থাকতো লোকটার কাছে।

বুধবার, ১১ মার্চ, ২০২০

:::শতবর্ষীয় মহামারী ক্রোনিক্যালস:::



১৭২০ : দ্যা গ্রেট প্লেগ অব ফ্রান্স ( ব্যাকটেরিয়া ঘটিত) - ১ লক্ষ মানুষ মারা গিয়েছিলো।

১৮২০:  প্রথম কলেরা মহামারী ( প্রথম এশিয়াটিক কলেরা প্যানডেমিক) ১৮১৭ তে কলকাতা হতে শুরু হওয়া কলেরা ১৮২০ এর মধ্যে  এ দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়ায় ছড়িয়ে পরে। মোট মৃতের সংখ্যা অজানা তবে এক জাভা দ্বীপেই ১ লক্ষ এবং ব্যাংককে ৩০০০০ মানুষ মারা যাবার তথ্য পাওয়া যায় ।

রবিবার, ১ মার্চ, ২০২০

প্যানডেমিক ইতিহাস (পর্ব এক)

আমাদের এই পৃথিবীর ইতিহাসের পট পরিবর্তনে যুদ্ধগুলোর যেমন প্রবল ভূমিকা, তেমনি যুদ্ধের পাশাপাশি বিভিন্ন সময়ের সংঘটিত প্যানডেমিক বা বৈশ্বিক মহামারীগুলোর ভূমিকাও প্রবল। বিগত আড়াই হাজার বছরের উল্লেখযোগ্য সকল বৈশ্বিক মহামারী ঘটনাগুলোর উপর হালকা পড়াশুনার পর সেই পাঠের অতি সংক্ষিপ্ত সার সময়ক্রমানুসারে তুলে ধরলাম:

খ্রিস্টপূর্ব ৪৩০ থেকে ৪২৬ : : এথেন্সের মহামারী:  :এথেন্স ও স্পারটার মধ্যে সংঘটিত পেনোপলেশিয়ান  যুদ্ধকালীন সময়ে সংঘটিত এটি মনে করা হয় টাইফয়েড জনিত মহামারী ছিলো। এই মহামারীতে ৭৫ হাজার থেকে ১লক্ষ মানুষ মারা যায় ।

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

পানিপথ

আহমেদ শাহ আবদালি -ইতিহাসের এই চরিত্রটির প্রতি আমার আগ্রহ অনেক। ইতিহাস বিশেষ করে মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশের ইতিহাস আমার পাঠের প্রিয় অংশ।

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

সময়ই সব, বছর কেবল সময়ের হিসাব বৈ কিছু নয়।

গতকাল ১৫ই মে ছিলো আমার জন্মদিন। অগনিত জনের শুভেচ্ছা বার্তা নিঃসন্দেহে আপ্লুত হবার মত। প্রযুক্তির এই সহজীকরণ বিষয়টি আমাকে আনন্দ দেয়, সহজে শুভেচ্ছা প্রদান এবং গ্রহন দুইই হয়ে যায়। শুভেচ্ছা প্রদানকারী প্রতিজন সুধীকে সম্মিলিতভাবে অভিনন্দন জানাই।

তবে এই দিবস , সময় , বছর নিয়ে আমার কিছু ভাবনা আছে। সে নিয়েই এই লেখার উদ্দেশ্য।

সময় কি? সময় একটি ডাইমেশন বলে দিলেই উত্তরটা সহজ হয়ে যায়। এই ডাইমেনশেনর সুনির্দিষ্ট শুরুর হিসাব এখনো  পুংখানুপুংভাবে হয়েতা হিসাব করা যায়নি ( তবে  বিজ্ঞানীদের চলমান ধারণা ১৩.৮ বিলিয়ন বছর আগে এক বিগ ব্যাংগ থেকে সময়ের সৃষ্টি) ।

এই যে শব্দটি 'হিসাব' এইটিই আমার ভাবনার সূচনার সূতিকাগার। আমরা মানুষেরাই সভ্যতার সাথে সাথে সময়ের হিসাব রাখার জন্য বিভিন্ন পরিমাপ সৃষ্টি করেছি।
তার মধ্যে সর্বাধিক প্রচিলত সৌর বছর বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার এর পরিমাপটিতে সূর্যকে একবার পরিভ্রমন করতে পৃথিবীর যে সময় লাগে সেই সময়টাকে  মোটামুটি তুলনা করে এক বছর নাম দেয়া হয়েছে। আবার চন্দ্রের পৃথিবী একবার পরিভ্রমন সময়কে একিদন ধরে একবছরকে ৩৬৫দিন ধরা হয়েছে।
এই হিসাবটা মিলিয়ে একজন মানুষের জীবনের মোট জীবিত সময়কে ৩৬৫ দিন করে করে মোটামুটি ভাগ করা হয়।
এতো আমরা সবাই জানি।

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

পড়ে থাকলেই করা যায় না



ইউরোপের কোন এক দেশে এক উন্নত শহরে এক বাংগালী তরুণ কৌশলে হাজির হয়েছে। থাকার ব্যবস্হা হয়েছে কোন এক পূর্ব পরিচিতের মেস কাম বাড়ীতে এবং থাকার সংকুলান হবার পরেই সংগত কারণে প্রথমেই কাজ খোঁজার প্রয়োজন হলো। বলা অাবশ্যক তরুন বাংলাদেশে ধোলাইখালে গাড়ী সংক্রান্ত বিষয়ে কাজ করতো। গাড়ী ডিসমেলটিংয়ে সম্ভবত সে দক্ষ। কিন্তু বিনা পার্সপোর্টে, বিনা টেকনিক্যাল সার্টিফিকেটে ওমন কাজ হঠাৎ ওখানে কে দিবে?
কাজ নেই, অর্থ নেই, একদিন রাত গভীরে মনের দুঃখে রাস্তায় হাঁটতে বের হলো। নিরিবিলি শুনসান সব পথঘাট, দূরে মেইনরোডগুলোতে গাড়ীর অাওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ তরুনের মাথায় এক অালোর ঝিলিক খেলে গেলো। চোখ বড় বড় হয়ে উঠলো, রাস্তার দু ধার ঘেঁষে প্রায় প্রতিটি বাড়ীর সামনেই গাড়ী পার্ক করা। দামী, কম দামী নানান ব্রান্ডের সব গাড়ী। কোন জনমানব নেই কোথাও অাশেপাশে।

সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

"পদ্মাবতী" এবং "খিলজী" -ঐতিহাসিক চরিত্র দুটির ভিত্তি

 ভণিতায় না গিয়ে সরাসির মূল বক্তব্যে প্রবেশ করলে সংক্ষিপ্ত ভূমিকাটা দাঁড়ায়- মূলত দুটি ঐতিহাসিক নাম স্পষ্ট করে  বোঝার জন্যই এ লেখাটির অবতারণা; একটি হলো "পদ্মাবতী" এবং অন্যটি "খিলজী"।

এই ইতিহাস অনুসন্ধানের পেছনে যে আলোচিত মেগা হিন্দি মুভি 'পদ্মাবতী' -র কিছুটা প্রভাব আছে তা বলোর অপক্ষা রাখলাম না।

১ম সংকট: 
 'পদ্মাবতী ' এই চরিত্রটির নাম আমি শুনেছি মূলত তিনটি সূত্রে। শৈশবে বাংলা সাহিত্যের জ্ঞান বৃদ্ধিকালে  উপমহাদেশের বিখ্যাত বাংলা কবি আলাওল (১৬০৭-১৬৮০) এর লেখা কাব্য "পদ্মাবতী"  -র  ছন্দে প্রথম শুনেছিলাম পদ্মাবতী নামক অতি রূপবতী রাজকন্যা (এবং পরবর্তীতে রাণী) র নাম। বিটিভির হিরামন নামক রুপকথার নাটকেও চরিত্রটির নাম শুনেছিলাম।  এরপর ' মহারাণা প্রতাপ" নামে এক রাজপুত মহাবীর রাজার উপর নির্মিত হিন্দী সিরিয়ালে প্রতাপের কণ্ঠে উচ্চারিত হতে শুনেছি তাদের এক প্রাচীন রাণী পদ্মাবতী-র জহর ( মানে দলবল সহ আগুনে আত্মাহুতির) নামক আত্মত্যাগের গৌরব কাহিনী।