পৃষ্ঠাসমূহ

Movie Review লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Movie Review লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

True Sprit Movie

Jessica Watson একজন অষ্ট্রেলিয়ান ন্যাশনাল হিরো। মাত্র ১৬ বছর বয়সে ২০০৯ সালে সে circumnavigation সম্পন্ন করেছিলো মানে সে অষ্ট্রেলিয়ার সিডনী থেকে একটা ছোট বোট নিয়ে পৃথিবীর পরিধি বরাবর একা কোথাও না থেমে কোন সহায়তা ছাড়া ২১০ দিন পর সিডনীর একই স্থানে ফিরে এসেছিলো। 

সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

‘Jung-E’

 ‘ট্রেন টু বুশান’ এর মত অসাধারণ মুভির পরিচালক Yeon Sang Ho এর লেখা ও নির্দেশনায় নির্মিত মুভি -‘Jung-E’

শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

Pathaan (2023)

 

#pathaanmovie

বক্স অফিস রেকর্ড ব্রেকিং হয়ে গেছে ইতোমধ্যে তাও নন হলিডে রিলিজেই ।


কিং খানের ব্রান্ড ভেল্যু একদম কাজে লেগেছে, সাথে  কুইন দীপিকা আর বেস্ট ফিজিক্ আব্রাহাম তড়কা তো আছেই।

তবে পুরোমুভিতে আমার কাছে বেস্ট অংশ হচ্ছে টাইগার-পাঠান দ্বৈতের যুগল একশন … চরম বন্ধু মনোভাব দু’জনের; আর দুইজন টপ ব্রান্ড একটর একসাথে দর্শককে ঝটকা দিতে পেরেছে বলেই ঐ মুহুর্তটুকু বেস্ট।

ম্যাকিং চমৎকার। ভিএফেক্স মাঝে মাঝে কার্টুন মনে হতে পারে তা সে তো বিলিয়ন ডলারের মার্ভেল মুভিতেও হয় ।

ছবির কাহিনীতে এসে আসলে একটু মার খেয়ে গেছে - গতবাধা স্পাই কাহিনী, টাইগার সিরিজ বা ওয়ার, সেগুলোরই ছাপ …


আর ছাপ তো থাকবেই - ইয়াশ রাজ তো আসলে বানাতে চেয়েছে YRF SPY UNIVERSE (https://en.m.wikipedia.org/wiki/YRF_Spy_Universe) মুভি। 

পাঠানে এ এসে আদিত্য চোপরা আসলে 

টাইগার ( সালমান খান), কবির ( ঋত্বিক, ওয়ার মুভি) পাঠান ( শাহরুখ খান) … সবাই কে এক সাথে জোড়ার একটা প্রয়াশ দেখিয়েছেন …


এইটা ভালো … স্পাই থ্রিলারেরে কদর হলিউডে বহুকাল ধরেই… বলিউডও এগিয়ে চলেছে …

হয়তো অদূর ভবিষ্যতে কোন মুভিতে 

সালমান, শাহরুখ, ঋত্বিক আর টাইগার শ্রফ একসাথে দেখা যাবে …


বলিউডকে চাঙ্গা কপতে ইয়াশ রাজের এই স্পাই উইনিভার্সের কনসেপ্ট ভালো লেগেছে ।


মুভির রেটিং দেবো আমি ৭.৭৫।


#moviereview

শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

kaleidoscope | web series

 




সিরিজের শুরুতে এক মিনিটের একটা আলাদা পর্ব শুধু ইনফো দেয়ার জন্যে যেখানে দাবী করা হয়েছে এই মুভি যেকোন এপিসোড ওর্ডারে যেকোন এপিসড আগে পরে দেখা যাবে । তাই এপিসড গুলোকে কোন সংখ্যা দিয়ে ইনডিকেটও করা হয় নাই ।
— ইন্টারেস্টিং !

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

Love Today / tamil movie 2022

 #lovetodaymovie

মানুষের মস্তিষ্কের ভেতর যত ভাবনা চিন্তার উদ্ভব ঘটে প্রতিক্ষণে ক্ষণে তার ১%ও বোধহয় মানুষ মাথার বাইরে নিয়ে আসে না - এবং এই না নিয়ে আসাটাই দেশ ও দশ তথা জগতের জন্যে মঙ্গলজনক; তবে মস্তিষ্কতো মানুষ আজকাল আবার স্মার্টফোনের মধ্যেও ঢুকিয়ে রাখে - স্মার্টফোন হলো আরেক ব্রেন, আরেক জীবন। তার ভেতরেও মানুষ কত কর্ম করে তার ঠিক নাই এবং সেগুলোরও দেখা যাবে বড় অংশই যার ফোন সে ছাড়া কেউ আসলে জানে না ।


এইবার দুই প্রেমিক প্রেমিকা যখন বিয়ের দিকে ধাবিত ঠিক সময় যদি প্রেমিকার খারুস বাপ শর্ত দিয়ে বসে মাত্র একদিনের জন্য দুজন দুজনার স্মার্টফোনটি swap মানে আদলা বদলি করতে হবে… আদলা বদলি হবার পর কি কি হবে মহা বিস্ফোরন সেটাউ দেখা যাবে বাকী মুভিতে!

এমনই এক ভিন্ন কিন্তু চরম সমসাময়িক কাহিনী নিয়ে তামিল ভাষার মুভি ‘লাভ টুডে’। তথাকথিত কোন গদবাধা রোমান্টিক মুভি ভাবলে দর্শক ভুল করবে।


আমার রেটিং ৮/১০।


তামিল না জানায় সাব টাইটেল পড়ে দেখতে হয়েছে কিন্তু মাত্র ৫ কোটি রূপীতে নির্মিত সাদামাটা নান্দনিক মুভিটি বুঝতে একটুও কষ্ট হয় নি।


ক্রিটিক ও দর্শক প্রিয় হওয়া মুভিটি বক্স অফিসে ১০০ কোটি ছুঁয়েছে ।


সাবটাইটেল দেখতে অভ্যস্ত হলে নন তামিল ভাষার মানুষদেরও ভালো সময় কাটবে  মুভিটি দেখে।


শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

Govinda Naam Mera

 

#govindanaammera

🔸🔸🔸🔸🔸🔸🔸


গতানুগতিক বলিউড মুভি এখন আর বিগত দশকগুলোর মত চলছে না। গোভিন্দা নাম মেরে OTT তে রিলিজের সাথে সাথে দর্শক প্রিয়তা পাচ্ছে কারণ ঐটাই - গতানুগতিক নয় বরং Off beat entertaining মুভি । 

রবিবার, ২৪ জুলাই, ২০২২

মিস মারভেল

দুইন্নার আনাচে কানাচের যত মাইথোলজি বা পৌরাণিক ও লোকগাঁথা আছে সেখান থেকে চরিত্র তুলে তুলে এনে আধুনিক রঙঢঙে সাজিয়ে পরিবেশন করতে মারভেলসের জুড়ি নাই । যারা লেটেস্ট #ThorLoveAndThunder দেখেছেন তারা দেখেছেন নরডিক গড থরের পাশাপাশি গ্রীক গড জিউস আর ডেমি গড হারকিউলিসকেও এবার মুভিতে এনে হাজির করেছে ।