গতকাল ১৫ই মে ছিলো আমার জন্মদিন। অগনিত জনের শুভেচ্ছা বার্তা নিঃসন্দেহে আপ্লুত হবার মত। প্রযুক্তির এই সহজীকরণ বিষয়টি আমাকে আনন্দ দেয়, সহজে শুভেচ্ছা প্রদান এবং গ্রহন দুইই হয়ে যায়। শুভেচ্ছা প্রদানকারী প্রতিজন সুধীকে সম্মিলিতভাবে অভিনন্দন জানাই।
তবে এই দিবস , সময় , বছর নিয়ে আমার কিছু ভাবনা আছে। সে নিয়েই এই লেখার উদ্দেশ্য।
সময় কি? সময় একটি ডাইমেশন বলে দিলেই উত্তরটা সহজ হয়ে যায়। এই ডাইমেনশেনর সুনির্দিষ্ট শুরুর হিসাব এখনো পুংখানুপুংভাবে হয়েতা হিসাব করা যায়নি ( তবে বিজ্ঞানীদের চলমান ধারণা ১৩.৮ বিলিয়ন বছর আগে এক বিগ ব্যাংগ থেকে সময়ের সৃষ্টি) ।
এই যে শব্দটি 'হিসাব' এইটিই আমার ভাবনার সূচনার সূতিকাগার। আমরা মানুষেরাই সভ্যতার সাথে সাথে সময়ের হিসাব রাখার জন্য বিভিন্ন পরিমাপ সৃষ্টি করেছি।
তার মধ্যে সর্বাধিক প্রচিলত সৌর বছর বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার এর পরিমাপটিতে সূর্যকে একবার পরিভ্রমন করতে পৃথিবীর যে সময় লাগে সেই সময়টাকে মোটামুটি তুলনা করে এক বছর নাম দেয়া হয়েছে। আবার চন্দ্রের পৃথিবী একবার পরিভ্রমন সময়কে একিদন ধরে একবছরকে ৩৬৫দিন ধরা হয়েছে।
এই হিসাবটা মিলিয়ে একজন মানুষের জীবনের মোট জীবিত সময়কে ৩৬৫ দিন করে করে মোটামুটি ভাগ করা হয়।
এতো আমরা সবাই জানি।