পৃষ্ঠাসমূহ

অনুগল্প সিরিজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনুগল্প সিরিজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

ভাগ্য ভালো বনাম কপাল পোড়া

একটা গল্পঃ


পুকুর পারে গোসল থেকে উঠে পারুল কাঁদছিলো। পারুলের বয়স ১৭ বছর হবে। কান্না শুনে প্রতিবেশি বান্ধবী আয়না ছুটে এসে জিজ্ঞাস করলো , তোর কি হইছে সখি?

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

Pissed Off!

I am pissed off!

ফেসবুকে এন্টিব্রাজিলিয়ান আর্জেন্টাইন বাংলাদেশি

আর এন্টিআর্জেন্টিয়ান ব্রাজিলিয়ান বাংলাদেশি … 

দুই দলকানা গ্রুপের সদস্যদের পোষ্ট সামনে চলে আসলেই বিরক্ত লাগছে …


পশ্চাৎ দেশে কাঠি খোঁচানো ছাড়া এদের কোন কাম নাই  এই ইস্যুতে। এমন এমন লোকজনের পোষ্ট দেখি - অবাক হই এরা বলে সভ্য-ভদ্র-শিক্ষিত …

অথচ যে শিক্ষা মানুষকে জেনেশুনে দলকানা হতে ফেরায় না, লজিক্যাল করে না ঐ শিক্ষাপুরাটাই কাগুজে …


আজ আর্জেন্টিনা চরম খেলেছে - এই টা নিয়ে উৎসব কর তা না এন্টিব্রাজিলিয়ান আর্জেন্টাইনরা ব্রাজিলের সাপোর্টাররে খোঁচাইতে ব্যস্ত । 


আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখে ব্রাজিল আমার মাথা কিনে নেয় নাই ।

তারা ভালো খেললে খুশি - জার্মানীর কাছে সেই ৭ গোল খেলে অখুশি … কিন্তু সেই সাত গোলে আর্জেন্টিনার তো কোন হাত নাই ….


আজ আর্জেন্টিনা ভালো খেলেছে তাতে ব্রাজিলের কি ক্ষতি - বরং মেসির লগে নেইমারের দেখা হলে অন্তঃকরণে নেইমারও মেসিকে অভিনন্দনই জানাবে সবার আগে ..⚽️😳

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

মিথ্যে বলাই সহজ যেখানে


মামুন ম. আজিজ
--------------------------------
দশ মিনিটে তিনবার বাথরুমে ঢুকেছি, আয়নায় বারবার তাকিয়ে থেকেছি নিজের দিকে। শিঁথিটা একটুও বাঁকা নয়, চাপ দাঁড়িতে স্পষ্ট চিড়ুনীর আঁচড়, ফতুয়ার কলারে সামান্যতম ভাঁজও নেই- বরাবরের মতই একদম কেতাদুরস্ত। কেবল হৃৎপিন্ডর ওঠানামাটা দ্রুততর। আমার স্ত্রী তাকিয়া বিষয়টা লক্ষ্য করেছে , সে সামনে এসে বুকে হাত দিয়ে বললো, 'এট্যাক হয়ে যাবে, সমস্যা কি?'

বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

যাচাই


স্নাতকের পদার্থ বিদ্যা ক্লাশ নিতে ঢুকলেন আমাদের প্রিয় আশিক স্যার। তিনি এই ডিপার্টমেন্টের সবচেয়ে জুনিয়র এবং সুদর্শন স্যার। কথাতেও তিনি মিষ্টভাষী। সুন্দর একটা হাসি দিয়ে বললেন, “এখন আমি আপনাদের একটি পরীক্ষার কথা বলবো। পরীক্ষার ঘটনাটি শুনে আপনাদের বলতে হবে, এই পরীক্ষাটির নাম কি? উত্তর দেয়র জন্য আপনারা যে কোন বই খুলতে পারবেন, মোবাইলে নেটে ঢুকে গুগলও করতে পারবেন, কিন্তু সময় মাত্র ১ মিনিট”। সবাই নড়ে চড়ে বসলাম। কনসেনট্রেশন এখন ঘরময় ভরপুর। সব চোখ স্যারে দিকে নিবিষ্ট।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

চারটি অনুগল্প

চারটি অনুগল্প

আরও একটি ভাষা আন্দোলন 

খুব উজ্জ্বল সবুজ সুবজ পাতার একটি গাছ, বিশাল গাছ। পাতাগুলো বড় বড়। লাল রঙের গোল গোল ফল সেই সবুজ পাতারগুলোর মাঝে মাঝে ফু
টে আছে। পেছনে একটা নীল দিগন্ত ঝকমক করছে। গাছের তলে দাঁড়িয়ে একজন লোক বক্তৃতা দিচ্ছে। একটু দুরে গোল গোল দল হয়ে অনেক লোক সে কথা শুনছে। আমি একা দাঁড়িয়ে এক পাশে একটা গোলাপ গাছে হেলান দিয়ে আছি। নীল রঙের গোলাপ ফুটেছে। ভালো করে তাকালাম বক্তার দিকে, মাথায় জিন্না টুপী-আরে এই তো সেই খাজা নাজিমউদ্দীন যিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে হয়েছিলেন পাকিস্তানের গর্ভনর জেনারেল ও প্রধানমন্ত্রী। কিন্তু এ কি ভাষা বলছে, শুনেছি শুনেছি মনে হয়, কিন্তু বুঝতে পারছিনা। বাকী সকল লোকের হাবভাব দেখে মনে হচেছ তারা বুঝছেন। উর্দু নয়, উর্দু হলে কিছু কিছু বুঝতাম। ব্যাটার তো জন্ম ঢাকায়, ব্যাটা বেঁচে থাকতে ও বাংলার বিরুদ্ধে ছিলো আর এখন মরেও আরেক কি ভাষা বলছে...মরে মানে, তার মানে আমিও কি মরে গেছি..! কি আশ্চর্য! কিন্তু কখন মরলাম। ...
"এই যে ভাই, এটা কোথায়?" -শুদ্ধ বাংলায় জিজ্ঞাস করলাম । না উত্তর দিলো না, বুঝলো না মনে হয়। গোলাপ ফুলটা এখন টকটকে লাল হয়ে গেছে। বাহ! দারুন তো।

অনুগল্প

( তিন্তিলী কে গানের ক্লাশে দিয়ে রিসিপশনে ৩০ মিনিট কিছু একটা লিখে সময়ক্ষেপন)
একজন মুখচোরা
--- --- --- --- --- --- ---
জনাব মৃধা ফেসবুকে ঘুরে ঘুরে খুব মজা পান। তারমত উন্নত মুখচোরা প্রজাতির জন্য ফেসবুকে ঘুরে ফিরে বেড়ানোর চেয়ে অার কোন সরব হবার উন্নত উপায় অাবিষ্কার হয়নি।

সহজাত ভয়



আজকাল বড় বড় বাসের সারা গা জুড়ে স্টিকার লাগানো থাকে, আগাগোড়া-উপর থেকে নিচ। এই স্টিকারগুলোতে সারি সারি ফুটো ফুটো থাকে, বাহির থেকে ছোট ছোট ফুটো ভেদ করে বাসের ভেতর দেখা যায় না তবে ভেতর থেকে ঠিকই চোখ আর ফুটোগুলোর দূরত্ব কম থাকায় বাহিরটা বেশ দেখা যায়, সে দেখাটা স্পষ্ট না হলেও বোঝার মত যথেষ্ট। মানুষের মস্তিষ্কের যে অংশে মন বা মন দর্শক অবস্থান করে সেখানেও এমন অসংখ্যা ভয় স্টিকারের মত আবরণ গড়ে তোলে, সেগুলো ভেদ করে বহিঃজগত দেখা যায় ঠিকই কিন্তু ঐ ফুটো ফুটো মিলে যতটুকু আর। যত ভয়, তত স্টিকার, তত ফুটো বন্ধ, আর বহিঃ জগত

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

মোর‌্যাল সিনোপসিস!

মফস্বলের যে এলাকায় বড় হয়েছি সে পাড়াতেই এক পাড়াত ছোট ভাই ছিল, ভীষন অনুরক্ত ছিল আমার। দেখা মাত্রই, শ্যামল দা, শ্যামল দা বলে ভক্তির রসে বাতায়ন সিক্ত করে তুলত। মাঝে মাঝে তার অতি ভক্তি বিরক্তির উদ্রেগ করলেও তাকে যে আমি অপছন্দ করতাম না সে বিষয়ে আমি নিঃসন্দেহাতিত। ছেলেটার মাঝে কিঞ্চিৎ বাউন্ডুলে ভাব ছিল এবং সামান্য লেখালেখিরও প্রচেষ্টা ছিল। আমি তাকে যথাসাধ্য জ্ঞান দান করতাম কারণ সে আমার কাছে তা প্রার্থনাও করত। তারপর আমি বহু কষ্টে মধ্যপ্রাচ্যে একখানা চাকুরী জুটিয়ে যখন পাড়ি দিলাম, বিদায়ের সময় তার  করুণ চেহারাটা  আমার কাছে অম্লান স্মৃতি হিসেবে রয়ে গিয়েছিল।