পৃষ্ঠাসমূহ

মুক্তিযুদ্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুক্তিযুদ্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

Pissed Off!

I am pissed off!

ফেসবুকে এন্টিব্রাজিলিয়ান আর্জেন্টাইন বাংলাদেশি

আর এন্টিআর্জেন্টিয়ান ব্রাজিলিয়ান বাংলাদেশি … 

দুই দলকানা গ্রুপের সদস্যদের পোষ্ট সামনে চলে আসলেই বিরক্ত লাগছে …


পশ্চাৎ দেশে কাঠি খোঁচানো ছাড়া এদের কোন কাম নাই  এই ইস্যুতে। এমন এমন লোকজনের পোষ্ট দেখি - অবাক হই এরা বলে সভ্য-ভদ্র-শিক্ষিত …

অথচ যে শিক্ষা মানুষকে জেনেশুনে দলকানা হতে ফেরায় না, লজিক্যাল করে না ঐ শিক্ষাপুরাটাই কাগুজে …


আজ আর্জেন্টিনা চরম খেলেছে - এই টা নিয়ে উৎসব কর তা না এন্টিব্রাজিলিয়ান আর্জেন্টাইনরা ব্রাজিলের সাপোর্টাররে খোঁচাইতে ব্যস্ত । 


আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখে ব্রাজিল আমার মাথা কিনে নেয় নাই ।

তারা ভালো খেললে খুশি - জার্মানীর কাছে সেই ৭ গোল খেলে অখুশি … কিন্তু সেই সাত গোলে আর্জেন্টিনার তো কোন হাত নাই ….


আজ আর্জেন্টিনা ভালো খেলেছে তাতে ব্রাজিলের কি ক্ষতি - বরং মেসির লগে নেইমারের দেখা হলে অন্তঃকরণে নেইমারও মেসিকে অভিনন্দনই জানাবে সবার আগে ..⚽️😳

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

প্রসংগ ১৪ই ডিসেম্বর - কি ভীষণ দূরদর্শীতার নিকৃষ্ট উদাহরণ

দূরদর্শীতায় কষ্টকর অভিভূত হতে বাধ্য হই। কি ভয়াবহ দূরদর্শী ছিল আলবদর আলশামসের পিশাচরূপী তরুন যুবক কর্মীগুলো সেদিন ১৯৭১ এর রক্তঝরা সনের ১৪ই ডিসেম্বর।
বুঝে গিয়েছিল পশ্চিম পাকিস্তানের দোষর হীনমনস্ক সংগঠনগুলো- অখন্ড পাকিস্তান আর হচ্ছেনা। বুঝে গিয়েছিল বাঙ্গালীর প্রাণপণ লড়াইয়ের কাছে নারীলিপ্সু আমুদে পাকি সৈন্যরা আর পারছেনা। বুঝে গিয়েছিল সবুজের মাঝে রক্তিম সূর্যের উদয় ঐ এলো বলে। আর তাই সুচতুর হায়েনার মত আঁধারে পরিকল্পনার জাল বিছিয়ে তারা রচে গেলো কুখ্যাত দূরদর্শী আত্মসুখের পথ।