পৃষ্ঠাসমূহ

Knowledge লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Knowledge লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সোনার হরিণের খাঁচায় বন্দী জীবন

 আমাদের সোনার বাংলাদেশে চাকুরী হল একটা সোনার হরিণ, লেখাপড়া তাই চাকুরী কেন্দ্রিক- সার্টিফিকেট সর্বস্ব!

ছোটবেলা থেকে মাথার মধ‍্যেও চাকুরীর প্রতি অমোঘ নেশা ঢুকিয়ে দেয়া হয় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে!
কোনরকমে একবার একটা যুঁতসই চাকুরী জোগাড় করতে পারলে হয় , সেটাকে টিকিয়ে রাখাই জীবনের পরম ব্রত- যে কারণে প্রি- চাকুরী কালে যে তরুন/তরুণীটি টপমোষ্ট অনেষ্ট ও বিপ্লবী ছিল সেও চাকুরীতে অমোঘ দূর্নীতির বেড়ায় একটা টোকাও দেয়ার সাহস পায়না অথবা উর্ধ্বতনের সকল অনিয়ম-অত‍্যাচারে-শোষনের বিপক্ষে কিছু বলতে পারে না - হয় সে সহ‍্য করে কুঁড়ে কুঁড়ে মরে কিংবা এক সময় চলমান সব স্রোতে নিজেও ভেসে থাকে - ডোবা যাবে না , চাকুরী ছাড়া যাবে না …!

মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সততা ফোবিয়া

 

😨

Phobia

Phobia -এই মানসিক বিষয় সংক্রান্ত শব্দটির বাংলা করা যেতে পারে - অমূলক ভয় বা অহেতুক ভয় বা অকারণ ভয় ।
মানে ফোবিয়া হলো মানুষের সেই ভীতি যেটা অহেতুক।

💎 Harvard University র দেয়া সংগাতে দেখা যাচ্ছে তিনটা শব্দ আছে -(১) পরসিসটেন্ট মানে অনেক সময় ধরেই ভয়টা কাজ করছে, (২) এক্সেসিভ মানে বেশি বেশি একটা ভয় আর (৩) আনরিয়েলিস্টিক মানে অহেতুক বা অবাস্তব ভয়।

বুধবার, ২০ মার্চ, ২০২৪

Data, information, knowledge এবং wisdom

ℹ️data, information, knowledge এবং wisdomℹ️



বাংলায় বললে উপাত্ত, তথ্য, জ্ঞান এবং প্রজ্ঞা ।


কিন্তু পার্থক্য কি এগুলোর ⁉️

বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

Humanism এবং Humanitarianism: অর্থ

 📚ফেব্রুয়ারি মাস - সঠিক অর্থে  দুইটা বাংলা শব্দ শিখি 😶







——— ——— ———- ——- ———


Humanism এবং Humanitarianism


এই উভয় শব্দ বাংলায় ভাষান্তর খুঁজলে দেখা যাবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন একটাই অর্থ দেখায় - “মানবতাবাদ” ।


অথচ দুটি শব্দের সংগা সম্পূর্ণ আলাদা।

সোমবার, ২০ মার্চ, ২০২৩

কাগুজে ডিগ্রী এবং

 #SakibAlHasan গ্রাজুয়েসন সম্পন্ন করে সার্টিফিকেট নিয়েছে গত ১৯শে মার্চ AIUB থেকে। এইটারে নিউজ করতে গিয়ে কতিপয় মিডিয়া দেখলাম ‘১৪ বছর পর’ এই শব্দ দুইটা হাইলাইট করছে শিরোনামে … মানে কতিপয় সাংবাদিক ধরেই নিয়েছে শিরোনামে ধাক্কা মারা শব্দ না থাকলে বাংগালি পড়ে না।

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আসিতেছে গভীর AI

( বইয়ের এড দিচ্ছি না …! AI নিয়ে কথা বলছি)



অনুজ Tahmidur Rahman এর সাথে যৌথ ভাবে প্রকাশিত ( ৭/৮ বছর আগে) এই বইটিতে আমার একটা সিরিজ সাই ফাই ছিলো … আমরা মানুষ যেমন পূর্ব অভিজ্ঞতা ও জানা জ্ঞান থেকে আসলে সকল  সিদ্ধান্ত গ্রহণ করি তেমনি ঐ সিরিজের প্রোটাগনিষ্ট রোবট কমন ক্লাউড থেকে কোন বিষয়ের সকল ইতিহাস ঘেটে তার থেকে সিদ্ধান্ত নেয়া শুরু করেছিলো … গল্পের সময়কাল ধরে নেয়া হয়েছিলো পৃথিবীর সমস্ত ইতিহাস ও জ্ঞান ওয়েবে সংরক্ষণ করা হয়ে গেছে এবং কমন ক্লাউড থেকে তা ক্ষেত্র বিশেষে একসেস করা সম্ভব । রোবটটি ইতিহাস ঘেটে দেখেছে মানব জাতির ইতিহাসে যুদ্ধ আর যুদ্ধ … যদিও যুদ্ধ ক্ষতিকর কিন্তু যুদ্ধের যত যুক্তি আর প্রয়োজনীয়তাও ইতিহাসে লিপিবদ্ধ তা থেকে সহজেই যুদ্ধ করার মত পজিটিভ সিদ্ধান্তে রোবটটি পৌঁছে যায় …

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

মত প্রকাশ ও ফেসবুকে যা লিখছিলাম …

 মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তো জগত সংসারে ভ্রান্তির কোন শেষ নাই ।


সব ভ্রান্তি আমার স্বল্প ওজনের মস্তিষ্ক ধারণও করতে পারে না ।


তবে …

যখন আমি একদা বাংলাদেশে বিসিএস ক্যাডার হয়ে চাকুরীতে জয়েন করেছিলাম তখন কিন্তু একটা শর্ত মেনে নিয়েছিলাম - ‘রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ নথি পত্র পাবলিকলি জানাবো না।’

(চাকুরী ছেড়ে দেয়ার পরও সেই শর্ত আমি মনে করি মানা উচিৎ।) 

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

মরনোত্তর অঙ্গদান - After ব্রেন ডেথ and সার্কুলেটরি ডেথ

 




সর্বপ্রথম ডাঃ হাবিবুর রহমানকে বিশেষ অভিনন্দন কারণ শুভ্র দাঁড়ি টুপিতে তাকে যথেষ্ট ধর্মপ্রাণ মুসলীম মনে হলেও তিনি বাংলাদেশের বড় বড় অনেক আলেমের মরনোত্তর ওর্গ্যান ডোনেশন না করার ফতোয়ার তোয়াক্কা না করে মানবতার অন্যতম নিদর্শনের পেছনে প্রত্যক্ষ অবদান রেখে চলেছেন। আমি বিশ্বাস করতে চাই তিনি নিজেও মরনোত্তর অঙ্গ দান করে রেখেছেন। সেইটা হওয়াটাই উচিৎ।

সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

Oxymoron বা বিপরীতালঙ্কার

 “কুত্তার বাচ্চা …

….
ফুটফুটে সুন্দর …”


গানটার শুরুটা বড় মেয়েকে শুনাতেই সে চোখ বড় বড় বললো — হ্যাঁ বাবা, এইটা একটা অক্সিমরন (Oxymoron) ।
বলেই সে ব্যাখ্যা দিলো ‘ যখন দুইটা পরস্পর opposing meaning এর word  মিলে একসাথে কোন একটা অর্থ প্রকাশ করে’

শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

বিবর্তন, এভালুয়েশন মেডিসিন, বাংলাদেশ এবং সামান্য আলোকপাত




২০২২ এ ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন সাভান্তে পাবো। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সাফল্যগুলির মধ্যে একটি ছিল ২০১০ সালে নিয়ান্ডারথাল জিনোমের পাঠোদ্ধার। তার কাজ আধুনিক মানুষের বিবর্তনীয় ইতিহাস সম্পর্কে আমাদের বোঝার বিপ্লব ঘটিয়েছে কারণ Svante Pääbo, দেখিয়েছেন যে নিয়ান্ডারথাল এবং অন্যান্য বিলুপ্তপ্রায় হোমিনিডরা আধুনিক মানুষের পূর্বপুরুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।তিনি আরও দেখতে পান যে প্রায় 70,000 বছর আগে আফ্রিকা থেকে অভিবাসনের পরে এই বিলুপ্ত হোমিনিন থেকে হোমো সেপিয়েন্সে জিন স্থানান্তর ঘটেছে। বর্তমান সময়ের মানুষের কাছে জিনের এই প্রাচীন প্রবাহের আজ শারীরবৃত্তীয় গুরুত্ব অনেক। 

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

Australia Day vs Invasion Day

অষ্ট্রেলিয়া মাইগ্রেট করার পর থেকে প্রতি বছর ২৬ শে জানুয়ারী এলেই চোখে পড়ে ‘Australia Day’ আর ‘Invasion Day ‘  বিতর্ক, প্রোটেস্ট, আলোচনা ।

সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

মরনোত্তর কিডনী দান

 আমি ঐ সারাহ মেয়েটার (https://www.prothomalo.com/opinion/column/e81do1bpts...) ঐতিহাসিক অবদানের পর বিশ্বাস করতে চাচ্ছি … বাংলাদেশে একদিন মরনোত্তর চক্ষুদান স্লোগানের মতই একটা সার্বজনিন স্লোগান হয়ে উঠবে -

‘ মরনোত্তর কিডনী দান’।

জ্ঞান এবং বিজ্ঞান -01

 কয়েকদিন ধরে ‘জ্ঞান এবং বিজ্ঞান’ এর আক্ষরিক তুলনামূলক আলোচনা ঘাটতেছিলাম।

ফেসবুকে বিবর্তন বিষয়ে কতেক উড়াধরা পোষ্ট দেখে হঠাৎ একটা তুলনামূলক উদাহরণ স্পষ্ট হলো —-
জ্ঞানঃ বাংলাদেশে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের অধিকাংশ কোন প্রমান ছাড়া মস্তিষ্কে ধারণ করে রাখা একটি বাক্য -‘ডারউইন বলেছে বানর থেকে মানুষের বিবর্তন হয়েছে ‘
বিজ্ঞানঃ ডারউইন তার ওরিজিন অব স্পিসিস প্রকাশের ১২ বছর পর ১৮৭১ সালে প্রকাশিত তার আরেকটি বই ‘The Descent of Man' এ ধারনা দিয়েছেন যে ‘বর্তমান মানুষ আর বানর উভয়ের একটি কমন এনসেস্টর ছিলো’
যা পরবর্তীতে বিজ্ঞানীরা হাজারো আদি মানুষের প্রাপ্ত জীবাশ্ম গবেষণা করে প্রচুর প্রমাণ দিয়েছেন ।
———-
(বিঃদ্রঃ। এনসেস্টরের বাংলা প্রতিশব্দ ‘পূর্বপুরুষ’ আমি ব্যবহার করতে চাই না কারণ এটা একটা সেক্সিস্ট বাংলা শব্দ)

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

The NATO phonetic alphabet

Many countries, organisations, and individuals around the world utilise the NATO alphabet as their primary phonetic alphabet.

There are consequently 26 codewords in the NATO phonetic alphabet, each of which corresponds to a different letter of the English alphabet, as in the following: 

Alfa, Bravo, Charlie, Delta, Echo, Foxtrot, Golf, Hotel, India, Juliett, Kilo, Lima, Mike, November, Oscar, Papa, Quebec, Romeo, Sierra, Tango, Uniform, Victor, Whiskey, X-ray, Yankee, Zulu.