পৃষ্ঠাসমূহ

সোমবার, ৯ মার্চ, ২০২৬

পারস্যে যত বহিরাগত শাসনকাল

বাংলাদেশের বিভিন্ন টক শোতে কতিপয় বুদ্ধিজীবিদের ইরান তথা পারস্যের বিশেষ ভৌগলিক ও ঐতিহাসিক সুরক্ষা বৈশিষ্ঠ্য ব্যাখ্যা করার সময় বেশ কয়েকজনের মুখে একটা কমন ঐতিহাসিক ক্রুটি শুনলাম যা হলো - তারা বলতে চাইছেন পারস্য কখনও বহিঃশত্রু দখল করতে পারে নাই এবং আলেকজান্ডার দ্যা গ্রেট দখল করলেও অল্প সময় পরেই চলে যেতে বাধ্য হয়েছে গ্রীকরা …

কিন্তু টুকটাক ইতিহাস পড়ে সত্য মিথ্যা ভরা ইতিহাস দেখলেও কে কখন রাজত্ব করেছে এবং টাইম লাইনগুলো যে মিথ্যা নয় তা বোঝা যায় —
আলেকজান্ডার দ্যা গ্রেট খ্রিস্টপূর্ব ৩৩০ এ পারস্য দখল করে সেখান থেকে ভারতের দিকে অগ্রসর হয় এবং ভারত থেকে বিমুখ হয়ে ফিরে পারস্যে বসবাস করার সময়ই মারা যায় - পারস্যে তার শাসনামল ৭ বছর কিন্তু আলেকজন্ডার মারা যারার পর ( খ্রিস্টপূর্ব ৩২৩ ) তার অন্যতম সেনাপতি Seleucus I Nicator পারস্যে

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সোনার হরিণের খাঁচায় বন্দী জীবন

 আমাদের সোনার বাংলাদেশে চাকুরী হল একটা সোনার হরিণ, লেখাপড়া তাই চাকুরী কেন্দ্রিক- সার্টিফিকেট সর্বস্ব!

ছোটবেলা থেকে মাথার মধ্যেও চাকুরীর প্রতি অমোঘ নেশা ঢুকিয়ে দেয়া হয় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে!
কোনরকমে একবার একটা যুঁতসই চাকুরী জোগাড় করতে পারলে হয় , সেটাকে টিকিয়ে রাখাই জীবনের পরম ব্রত- যে কারণে প্রি- চাকুরী কালে যে তরুন/তরুণীটি টপমোষ্ট অনেষ্ট ও বিপ্লবী ছিল সেও চাকুরীতে অমোঘ দূর্নীতির বেড়ায় একটা টোকাও দেয়ার সাহস পায়না অথবা উর্ধ্বতনের সকল অনিয়ম-অত্যাচারে-শোষনের বিপক্ষে কিছু বলতে পারে না - হয় সে সহ্য করে কুঁড়ে কুঁড়ে মরে কিংবা এক সময় চলমান সব স্রোতে নিজেও ভেসে থাকে - ডোবা যাবে না , চাকুরী ছাড়া যাবে না …!

শনিবার, ২ আগস্ট, ২০২৫

❤️একই অঙ্গে বিপরীতমুখী সব চরিত্র ❤️


 মুখে বলবে সবাই সমান অধিকার চায় কিন্তু নিজস্ব গন্ডি ও নেক্সাসের সকল  সুযোগ ব‍্যবহার করে তদবীরের মাধ‍্যমে এক্সট্রা খাতির বা  সুবিধা নেয়ার সময় একটুও চিন্তা হয়না অধিকাংশের!


সহজে, যত বেশি এবং যেকোনভাবে ( যেমন - চাঁদাবাজি, তসরুপ , ঘুষ, ভেজাল, পারসেন্টেজ … )   অর্থ প্রাপ্তি সম্ভব সেই দিকে ঝুকে থাকবে  অথচ মুখে বলবে দূর্নীতি মুক্ত সমাজ চায়! 


চাকুরী নাই চাকুরী নাই বইলা বিশাল জনগোষ্ঠী ( নারী এবং পুরুষ উভয়েই) অন‍্য কোন কাজ করবে না বরং বসে বসে খাবে অথচ মুখে বলবে অর্থনৈতিক উন্মতি ও মুক্তি চাই, শ্রমের মর্যাদা চাই …

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

লবন নাই, লবন(!) - সমাজে ‼️

 লবন নাই, লবন(!) - সমাজে ।।


… … … …


ডেড সি বা মৃত সাগরে সাঁতার ছাড়াই ভেসে থাকা যায়
সেখানে ঘন লবন জলের পরতে পরতে -
সেই লবনের ঘনত্ব কমে গেছে আমাদের সমাজ জগতে !

শুক্রবার, ২ মে, ২০২৫

Trial and Error vs Scientific experiments

 মনে করেন বৃষ্টির পানি থেকে মাথা না ভেজার জন্যে কি দিয়ে মাথা ঢেকে নামতে হবে মানুষ তা জানে না ।

একদিন এক গাদা টিস্যু পেপার দিয়ে মাথা ঢেকে নেমে গেলো - টিস্যু পানিতে গলে মাথা ভিজে গেলো ॥
আরেকদিন ৭০ গ্রাম পেপার দিয়ে মাথা ঢেকে বৃষ্টিতে নেমে সেটাও খানিক পরে গলে মাথা ভিজে গেলো
তারপর একদিন গামছা মাথায় দিয়েও দেখা গেলো একটু হাঁটার পরেই বৃষ্টিতে গামছা ভিজে মাথা ভিজে গেলো
আরেকদিন বড় কচুর পাতা মাথায় দিয়ে হেঁটে গেলো কিন্তু ভিজলো না মাথা

শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

উৎকণ্ঠা




 যদি সময়ের কাল স্রোতে ভেসে

দেখা যায় সব কিছু যেই লাউ সেই কদু

তখন এত এত তাজা লাশ বিস্মৃত হয়ে
মনে কি হবে সন্তান হারালো মা শুধু শুধু !!!

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

মূলতঃ মানুষ

 মূলতঃ মানুষ

শুধু ‘মানুষ’ এই পরিচয়ে অধিকাংশ বাংগালি অস্তিত্ব সংকটে আক্রান্ত হয় — ইহা এক জটিল ও দীর্ঘ সময়ের স্থায়ী বৈশিষ্ট্য হয়ে উঠছে যেন। যে কারণে গাত্র মাঝে অদৃশ্য উপাধি বা দলভুক্তির ব্রান্ডিং করে বা ছাপ লাগিয়ে লাগিয়ে চলে আর সেই আশৈশব দেখে আসছি এক অস্তিত্ব গ্রুপের সাথে আরেক অস্তিত্ব গ্রুপের চলে রক্তারক্তি নামক নিদারুন ব্রুটাল কান্ড এবং কখনও কখনও পটল তোলা তুলি, অথচ তারা সকলে ভুলে যায় তাহারা সকলেই মূলতঃ মানুষ ।
কখনও ধর্ম, কখনও রাজনীতি, কখনও এলাকা, কখনও পেশা বা কর্ম, কখনও বেশভূষা ইত্যাদি হেন কিছু নাই যা আঁকড়ে সময়ে সময়ে তাহারা অস্তিত্ব গ্রুপ ভূক্ত হয় না এবং ভুলে যায় মূলতঃ তাহারা মানুষ!
😢😢😢😢😢😢