পৃষ্ঠাসমূহ

কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

লবন নাই, লবন(!) - সমাজে ‼️

 লবন নাই, লবন(!) - সমাজে ।।


… … … …


ডেড সি বা মৃত সাগরে সাঁতার ছাড়াই ভেসে থাকা যায়
সেখানে ঘন লবন জলের পরতে পরতে -
সেই লবনের ঘনত্ব কমে গেছে আমাদের সমাজ জগতে !

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

মূলতঃ মানুষ

 মূলতঃ মানুষ

শুধু ‘মানুষ’ এই পরিচয়ে অধিকাংশ বাংগালি অস্তিত্ব সংকটে আক্রান্ত হয় — ইহা এক জটিল ও দীর্ঘ সময়ের স্থায়ী বৈশিষ্ট্য হয়ে উঠছে যেন। যে কারণে গাত্র মাঝে অদৃশ্য উপাধি বা দলভুক্তির ব্রান্ডিং করে বা ছাপ লাগিয়ে লাগিয়ে চলে আর সেই আশৈশব দেখে আসছি এক অস্তিত্ব গ্রুপের সাথে আরেক অস্তিত্ব গ্রুপের চলে রক্তারক্তি নামক নিদারুন ব্রুটাল কান্ড এবং কখনও কখনও পটল তোলা তুলি, অথচ তারা সকলে ভুলে যায় তাহারা সকলেই মূলতঃ মানুষ ।
কখনও ধর্ম, কখনও রাজনীতি, কখনও এলাকা, কখনও পেশা বা কর্ম, কখনও বেশভূষা ইত্যাদি হেন কিছু নাই যা আঁকড়ে সময়ে সময়ে তাহারা অস্তিত্ব গ্রুপ ভূক্ত হয় না এবং ভুলে যায় মূলতঃ তাহারা মানুষ!
😢😢😢😢😢😢

বুধবার, ২৮ জুন, ২০২৩

অশূন্য গহ্বরে হারানো সময়

যখন হারিয়ে যায় সময় 

স্মৃতি বিস্মৃতি বা শর্ট টার্ম মেমোরি লসের কথা বলছিনা
বলছি কেবল যখন সময় হারিয়ে যায়
টাইম ট্রাভেল জনিত অতি কল্পনার কথাও বলছিনা 
বলছি যে একটা সময়  মানুষের কারও হারিয়ে যায়
যার কোন ইতিহাস থাকে না 
যার কোন থাকেনা রঙধনু রঙ ছাপ
যার ধারনা অনেকটা মস্তিষ্কের প্রসেসরে এক অশূন্য গহ্বর
যেখানে সব আছে যাপিত জীবনের অথচ
নেই অনেক কিছুই আর বাস্তবে যা ছিল ঐ সময়ে 
যা হারিয়ে গেছে , মিশে গেছে অশূন্য গহ্বরে 
যে গহ্বরে ঢোকা যায়না , ছোঁয়া যায়না, দেখা যায়না
শুধু জানা যায় ওখানে কিছু সময় - হারিয়ে গেছে !

(অশূন্য গহ্বরে হারানো সময়) 
মামুন ম আজিজ
২৮/৬/২০২৩

মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

(কেটে যায় কেটে যায় )

 


হঠাৎ হঠাৎ মনে পড়ে
আম গাছের ডাল ধরে
নাড়া দিলে ক’টা ঝরে আম দেখেছিলাম
পাশে যে ছিলো সে একটা গান আওড়াত
সে গান টা মনে পড়ে, পড়ে বারবার!

বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

নামকরণ হয় নাই

 কালকে বাসে বসিয়া বসিয়ে একটা আবল তাবল কতগুলো বাক্য লিখেছিলাম- আজ চোখ মেলে দেখি তার মধ্যে একটা নোভিস কবিতা বসে আছে

▫️▫️▫️▫️

ভুলে গেছি সেই বসে আছি যেই
ছোট্ট পাহাড় বেয়ে সেই নদী ছুঁয়ে
ওপাশে বয়ে চলা মেঘেতে রোদ খুঁয়ে
সারাবেলা শুধু পাখীর ডাক
আর শান্ত জলের সুরে সুরে

রবিবার, ১৪ মে, ২০২৩

১৫ই মে ২০২৩

সুস্থির জীবন হবে হয়তো 

তারপর একটু সুস্থির ভাবনার বন্যা 

নতুন কোন সজ্জায় লেখা হবে নতুন কোন কবিতা!

তারপর মনে পড়ে কতদিন সমুদ্র পাড়ে, 

মহাসমুদ্র পাড়ে 

কিংবা ছোট নদী, বড় নদীর ধারে 

কতদিন দাঁড়িয়ে দেখতে দেখতে জেনে গেছি ওসবে

জলের মাঝে সুস্থিরতা কোন বাস্তব নয়! 

তাইলে জীবনে কেনো হবে - জীবনও তো ঢেউ 

সময়ের তোড় … জাগো ভোর কিংবা গহীন রাতে

বয়স কুড়ি হোক কিংবা এই  চল্লিশ পেরিয়ে আরও কিছু সামনে এগিয়ে, জন্মদিবসে

কবিতা লেখা হোক বা না হোক, 

                     কবিত্বই কি হৃদয় আসনে বসে?


মামুন ম. আজিজ

১৫/৫/২০২৩

বুধবার, ২২ মার্চ, ২০২৩

পরিবেশ-পরিস্থিতি & শিক্ষা


পরিবেশ এ পরিস্থিতি হলো মানুষের অন্যতম এডুকেটর বা শিক্ষক। কথা হলো শিখতে হলে স্টুডেন্টকেওতো স্টুডিয়াস হতে হবে।

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আসিতেছে গভীর AI

( বইয়ের এড দিচ্ছি না …! AI নিয়ে কথা বলছি)



অনুজ Tahmidur Rahman এর সাথে যৌথ ভাবে প্রকাশিত ( ৭/৮ বছর আগে) এই বইটিতে আমার একটা সিরিজ সাই ফাই ছিলো … আমরা মানুষ যেমন পূর্ব অভিজ্ঞতা ও জানা জ্ঞান থেকে আসলে সকল  সিদ্ধান্ত গ্রহণ করি তেমনি ঐ সিরিজের প্রোটাগনিষ্ট রোবট কমন ক্লাউড থেকে কোন বিষয়ের সকল ইতিহাস ঘেটে তার থেকে সিদ্ধান্ত নেয়া শুরু করেছিলো … গল্পের সময়কাল ধরে নেয়া হয়েছিলো পৃথিবীর সমস্ত ইতিহাস ও জ্ঞান ওয়েবে সংরক্ষণ করা হয়ে গেছে এবং কমন ক্লাউড থেকে তা ক্ষেত্র বিশেষে একসেস করা সম্ভব । রোবটটি ইতিহাস ঘেটে দেখেছে মানব জাতির ইতিহাসে যুদ্ধ আর যুদ্ধ … যদিও যুদ্ধ ক্ষতিকর কিন্তু যুদ্ধের যত যুক্তি আর প্রয়োজনীয়তাও ইতিহাসে লিপিবদ্ধ তা থেকে সহজেই যুদ্ধ করার মত পজিটিভ সিদ্ধান্তে রোবটটি পৌঁছে যায় …

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

কৃত্রিম

১৪২৬ বঙ্গাব্দ থেকে নতুন গননা নিয়মে 

২১ শে ফেব্রুয়ারি এখন প্রতিবছর  ৮ ই ফাল্গুন 

মানে সেই ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির মত,

এখন এসে মিলে গেছে …

ক’বছর আগে মিলতো না … 

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

যে কবিতা …

 যে কবিতা ঘুনে ধরা ভিতের কথা বলে না

প্রচলিত নানা ভ্রান্তির কথা বলে না 

যে কবিতা বলে না যাতনার উত্তরণ 
কিংবা নব সংস্কার আর অতীতের সুপ্ত রহস্য
যে কবিতা আধমরাদের ঘা মেরে জাগায় না
যে কবিতা পরিবর্তনের কথা  বলে না 
যে কবিতা বলে না ভালবাসার উৎসরণ 
বলে না মানবতার  নব নব জাগরণ 
যে কবিতায় ওঠে না ফুটে এত এত কুসংস্কার
কিংবা যে কবিতায় বাজেনা মোটেও আর্তের ডংকার…
সে কবিতা পারসনাল লেভেলে কবিতা হতে পারে
কিন্তু সে কবিতা মোটেও সমাজ, রাষ্ট্র ও বিশ্বের নয় ।

৩/২/২০২৩

সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

"তারা একে অপরকে ভালোবাসতো"

 


"তারা একে অপরকে ভালোবাসতো"

//(Sie liebten sich beide)
- মূল: Heinrich Heine//
অনুবাদ : Mamun M. Aziz

তারা একে অপরকে ভালোবাসতো, অবশ্য তাদের
কেউই অন্যকে বলার জন্য হয়নি অভিলাষী;
পরস্পরের দিকে শত্রুমনোভাবে তাকাতো তারা
যদিও ভালোবেসে তারা মরণ সুধাও পিয়াসী।
শেষোবধি এক থেকে অপর দূর হয়ে গেলো তারা,
কেবল পরস্পর দেখা হতো মাঝেসাঝে স্বপনে;
অনেককাল হয়ে গেছে তারা দুজনে মৃত
এবং হয়তো তারা জানতোই না ভালোবাসা-বাসি গোপনে