কাজী নজরুল ইসলামের জন্মদিন ১১ই জৈষ্ঠ্য/২৪ শে মে।
( নতুন বাংলা ক্যালেন্ডার নিয়মে ২৫শে মে হয় ১১ জৈষ্ঠ্য)
কাজী নজরুল ইসলাম অনেক আগে থেকেই এই উপমহাদেশের বাংলা ভাষাভাষি অঞ্চলে পলিটিক্যালী ব্যবহৃত হওয়া একজন কবি। কখনও তাঁকে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথকে রিপ্লেস করতে, কখনও দেশের সীমানায় ফেলে এপার বাংলা ওপার বাংলায় টানাটানিতে, কখনও মুসলীম সেরা কবি বানানোতে, কখনও ধর্মহীন কবি দেখাতে, কখনও সেক্যুলার হিসাবে মাথায় তুলতে, কখনও ধর্ম বিদ্বেষী বলে গালি দিতে আবার কখনও দীর্ঘ অসুস্থতা নিয়ে আফসোস বা কোন নরাধমকে খুশিও হতে …
আজব বাংগালি, হাজার মানুষের হাজার কান্ড!
অথচ কাজী নজরুল ইসলামকে আমার কাছে মনে হয় একজন কেবলই প্রচন্ড সাহসী কবি, মনের কথা কবিতায় বাক্য ও শব্দে ইচ্ছেমত ছড়িয়ে দিতে যাঁর একটুও কুন্ঠা হতো না এই অর্বাচীন আমাদের মত …
তেমনই একটা সাহসী উচ্চরণের কবিতা আজ পাঠ করি তার এই ১২৪ তম জন্মদিনে ( একবার অন্ততঃ পুরোটা আসুন পড়ি)


