পৃষ্ঠাসমূহ

ট্রেন কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ট্রেন কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

#ট্রেনকাব্য ৩৮

চলছে-বউকে মেরে ঝিঁ'দের ভয় দেখানো
চলছে- ফেসবুক দিয়ে ইন্টারনেট চালানো
চলছে- শুধু ক্যাশ মেমোরি ওয়ালা ব্রেন
এবং চলছে রোজ সকালের এই ট্রেন
চলছে- গাড়ীদের জিম এ ফিটন্যাস বাড়ানো
চলছে- মৃত গাড়ীদেরও মেদ কমানো
চলছে- এক পায়ে লাল ঠৌঁটে সাদা ক্রেন
এবং থামলো বলে রোজ সকালের এ ট্রেন।।

শনিবার, ৪ আগস্ট, ২০১৮

#ট্রেনকাব্য ৩৬

ট্রেনে উঠতে উঠতে ভেবেছিলাম
অাজ একটু শব্দের খেলা খেলবো
একটা নতুন ট্রেন কাব্য লিখবো
অথচ ফেসবুক ঘাটতে বসে সে গুড়ে বালি
চিত্র ঘটিত সমালোচনায় দৃষ্টি ঢালি...

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

ট্রেনকাব্য ৩৫// এলোমেলো & ট্রেনকাব্য ০৩৬ //সুর

দু লাইন লিখতে সাধ উত্থিত হলে
মগজে ঘুরি, ট্রেনের জানালার চাঁচ ধরি
ছন্দে ছন্দে নিরানন্দে
মনেই ভেসে ওঠে কোন সুর

ট্রেনকাব্য ০৩৪ //রাখালকিশোর ও বাঘ

গতকাল হেঁটে দৌড়ে ট্রেন ধরেছি
অাজ গাড়ী চালিয়ে এসে ট্রেন মিস্....
কচ্ছপ অার খরগোশ গল্পের ইম্পলিকেশন
জীবনে মারাত্মক...
গতকাল অারও একটি এরূপ গল্পের ট্রল জোকস
পড়েছি
ঐ সে 'রাখাল বালক অার বাঘ'...
সে গল্পের কী শিক্ষা প্রশ্ন করতেই এক ছাত্রের উত্তর
-' যতক্ষন বলিবে মিথ্যে, সবাই অাসিবে সাহায্য করিতে
যেইবার শুধু সত্য বলিবে , জীবন হইবে গত। '
বাহ!
এভাবেই মোল্ড হয়, সুখ হয়
মিথ্যের জয় হয় রচিত...
তারপর চলে যায় যুগযুগ...
সত্যিকারের বাঘের সামনে পড়ে অার ক'জনা
অামি পড়ি বারবার সামনে স্বপ্নে...
স্বপ্ন নিয়ে চিৎকার করে লাভ হবে না।
তবে স্বপ্ন নিয়েও ব্যবসা হয়, করে...
গুহায় অাটকে থাকা কতগুলো কিশোরের শূন্য উদরের
ক্ষুধাও এক বাঘ হয়ে ঘুরে ফেরে স্বপ্ন গুহায় অামার...
ওরা মুক্ত এখন... সভ্যতার জয়
অথচ ভয় যারা চিৎকার করে 'বোম বোম',
পারমাণবিক বোম যদি একদিন রাখালের বাঘ হয়!
সো হোয়াট...
ব্রাজিল হেরে গেলেও অামি লুকাকুর সাপোর্ট করি।
কারা যেন লুকাকুর ধর্ম নিয়ে ফেসবুকে খোঁচাখুঁচি করছে...
ওদিকে একজন ফুটপাতে শুয়ে থাকা অসুস্হ 'মা'
এখন হাসপাতালের বেডে,
ছোট শিশুটা বড় হলে কোনটা মনে রাখবে-
"যে যুবক গুলো তার মাকে হাসপাতালে নিয়েছে
নাকি রাষ্ট্রের উদাসিনতা!"
তুচ্ছ বিষয় কিন্তু এমন মা তো ফুটপাতে এই একটাই নয়...
কত দুষ্টু কিশোর বালক মনের খাঁচায় বাঘ পোষে অাজকাল ও
অার মুখে বলে .... "বাঘ কই বাঘ কই ",
সবাই হাসে... তারপর একদিন যৌবণে বাঘ বের করে অানলে দৌড়ে পালায় ভীতুর দল।
১০/৭/২০১৮

ট্রেনকাব্য ০৩০ - ০৩৩

অনেকদিন কোন কাব্য নেই
জাগতিক সকল কিছুর মত
এর পেছনেও কারণ অাছে...
কারণ নিয়ে একটা দীর্ঘ রচনা হবে
তার অাগে রাত ভোরের কঠিন শীতের
সাথে যুদ্ধগুলো জিততে হবে
বিশ্বকাপ ফুটবলের জয় পরাজয়
ড্র গুলো যৌক্তিকতায় এক পলকে
মেপে নিয়েই খেলাকে শুধু খেলাই
ভাবতে পারতে হবে...
মাঝে মাঝে রাত শেষ প্রহরে উঠে
কয়েকটা খেলার পূর্ণ বিনোদন নিতে হবে
কিন্তু কোন টেনশন নয়....
ঠান্ডা বাতাসকে ফাঁকি দিয়ে
এই ট্রেনের উষ্ণতায় উঠে পড়ার
শক্তি কিছু অবশিষ্ট রাখতে হবে...
ওঠা নামা ট্রেন অার গতি
অযৌক্তিকতা ফেলে দিলে কার কি ক্ষতি!
বাস্তবতায় কোন ফেইরি টেইল নেই
ঠেলে দেয় সে জীবন তরী নিরোবধী
অসীম অজানায়।।।


ট্রেনকাব্যে অাছে সরলতা
রকেটকাব্যে অাছে জটিলতা
স্যাটেলাইট এর লেজ ধরে থাকে রকেট
অাদার ব্যাপারীর শেষ ঠিকানা কিন্তু
নিজ পোষাকেরই পকেট।
অাজ ছোটকাল চোখে ভাসে
অনেক অনেক স্মৃতি কাছে অাসে
অনেক অনেক বিস্মৃতি
দুটোর কোনটাতেই ট্রেন, ট্রেনের গলি
এসব স্পষ্ট নয়
একটা কথা মনে অাছে
ছোটকালে জানতাম ট্রেন একটি
ক্রম অবসলিউট টেকনো...
জানবো কেমনে তখনতো কূয়োর ব্যাঙ...
ট্রেন মানে স্টীম অার কয়লা
মান্ধাত্বারের মামলা....
অথচ এই ট্রেনে চড়েই পৌঁছে
যান রোজ স্যাটেলাইটের কারখানায়
টপ মোস্ট কারিগর...
ট্রেনের সরু গলি এখনও সভ্যতার
এই পদে এখনও সবচেয়ে জনপ্রিয়
রোজ রোজ জনে জনে
সরু গলির পথ ধরে,
ছোটবেলার ঢাকাতেও রেল সভ্যতার কথা শুনি
মেট্রোর কথা অাসে কানে....
উচাটন অানন্দ প্রাণে...
অাজও ছোটবেলার ঢাকা টানে
অন্ধকুয়োতেও শ্যাওলা জমে
সবুজ কোমল শৈশব...
ট্রেন স্টেশন, কমলাপুর
নিত্য সেথায় চরণ স্পর্শ
তবুও ট্রেনে চড়ার স্মৃতি সবে এক দুই
এখন স্মৃতিতে ট্রেন ভরপুর বিদেশ বিঁভুই
অাজ ছোটবেলার ঢাকা মনে পড়ে
উঁচুতে অাকাশ দেখেছি কত
শিশুপার্কে নাগড়দোলায় চড়ে চড়ে....
অাজ অাকাশ দেখি হাতের মুঠোয়
অাজ বয়স গেলো তো বেড়ে
অাজ জ্ঞান চর্চা হয়েছে সহজ
ভালো লাগা কতো ঐ ট্রেনের জানালা জুড়ে।


নালার ধারে
তার পেছনে পেছনে
অাসতে শুরু করেছে
শীতল বাতাস
প্রতি রাতে ঘরের চালে
ফাঁক ফোঁকড়ে
ডিম পাড়ছে শীত
ক'দিন পড়েই ডিম
ফুটে বের হবে
সব শীতের বাচ্চা
এদিকে ট্রেনে পুরো চাঁচের জানলা
ভেতরে যান্ত্রিক শীতলতা
এখানে পরাজিত প্রাকৃতিক শীত
এখানে কৃত্রিম সুখ
সরু গলি
তবুও কথা বলি বাহিরের
কুয়াশায় শীতের ইতিহাসে
ইশারায় মনে মনে
তাহারা মনে করায়
গ্রাম বাংলায় ঘন কুয়াশায়
একটি শীতের সকাল
কুয়াশা কুয়াশায় সখ্য ছিলো
তাহারা ঘুরে বেড়ায় বিশ্ব।


ট্রেনগুলো অাজকাল উভমুখি
কিন্তু যে যাত্রা পথে মুখ
সে ফেরার পথে লেজ
উল্টো ঘোরার দরকার হয় না
কিন্তু মানুষ উভমুখি হলে
সমস্যা
কারণ মানুষ উল্টো ঘুরে যায়
শেষ মাথার সাতকাহন শুরুর মাথায়
এসে বর্ণনা করে
ঘুরে উল্টে,
বর্ণনায় বিশুদ্ধতা মানুষ শতভাগ
রাখতে পারেনা
এটা মনুষ্য সফটওয়্যরের বাগ
এভাবে কথা ছড়াতে ছড়াতে
অবিশুদ্ধতা বাড়াতে বাড়াতে
মানুষের সফটওয়্যার হ্যাঙ্গও করতে পারে।
উভমুখি চলা অাবার অবশ্যক,
তেমন অাবশ্যক
মাঝে মাঝে বাগ নিয়ে
বেঁচে থাকা সফটওয়্যারটা
মুক্ত বাতাসে রিফ্রেশ
মানে পরিপূর্ণ বিশ্রাম।

ট্রেনকাব্য 029

ছবিটা অামি শেয়ার দিতে পারি না
ছবিটা অনেকে শেয়ার দিচ্ছে
সেখানে কান্না অার রাগে রাঙা লাল ইমো ক্লীক হচ্ছে
রাগ ক্ষোভ দুটোই ঝরছে ওভাবে।
কিন্তু একটা প্রতিবাদী ইমো, 
রাষ্ট্রযন্ত্র নাড়িয়ে দেয়ার মত ইমো
ফেসবুকে তো পাইই না
পাইনা অাজকাল বাস্তবেও
বাস্তব অার ফেসবুক একাকার
বাস্তবে রোজ ট্রেনে বসে রোজ নীরবতা
ফেসবুকে রোজ রোজ ধর্ষিতার ছবি
অার অামাদের অসহায় দেহে বুক ভরা ব্যথা
ঐ ছবিটাতে কেউ মানচিত্র বসাচ্ছে
কেউ দেখছে সবুজ জমিনে মৃত বৃত্ত-পতাকা...
অথচ রাষ্টযন্ত্রের চোখগুলো কি অাসলেই ঢাকা!
টকশো সর্বোস্স হতে হতে এখন ফেসবুক সর্বোস্স
হয়ে ওঠা জাতি
অাসুন অারো একটি ধর্ষিত মৃত ও শুয়ে পড়া
পতাকার বৃত্ত রূপী ছবি চলে অাসার অাগে
এই টিতে খুব ইমো শোকে মাতি
ফেসবুক অাইডি অামার, স্মার্ট ফোন অামার, অামার তর্জনী, অামার ইচ্ছে মতো ইমো ক্লীক
-ওয়াউ! স্বাধীনতা!
কিছুক্ষণ তব সাথে রক্তমাংসের
বুকটাতে ব্যথা...
তারপর...
ভুলে যাওয়ার নাট্য পালা।

ট্রেনকাব্য ০২৫

কবিতা মানে ভাবনা
ভাবনা মানুষের নিউরনগুলো
স্বাস্হ্যবান করে
ভাবনা মানুষকে নিজের
কাছে নিজেকে করে মুক্ত
ভাবনার দৃঢ়তা অপকান্ড
থেকে করে নিবৃত্ত
ভাবনা হলো মস্তিষ্কের ব্যায়াম
কবিতা হলো সে ভাবনার
একখানা ইনস্ট্রুমেন্ট
ভাবতে হবে
গন্তব্যের অাগেও
এবং পরেও গন্তব্যের
ট্রেনে কিছু নীরব ভাবনার ক্ষণ

বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

ট্রেনকাব্য ২৮

এখানে ট্রেন সেকেন্ড মিনিট হিসাব করে
অাসে যায়
অন্তত অনলাইনে সময় দেখে
সময়মত পৌঁছে গেলেই হয়;
ধরুন

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

#ট্রেনকাব্য ০২৬


17 এপ্রিল

রাজীব ছেলেটা মরেই গেলো।
কে?
ঐ যে দুই বাসের চাপায় হাত....
অার কি বলতে হবে?
যদি হয় তবে
থাক

#ট্রেনকাব্য ০২৭

18 এপ্রিল


"যাবে কি যাবে না"
এই খেলাটাকেই
বারবার অাপগ্রেডশন
এই মেট্রিক্স মনিটরে
যার যার অাপন সুরে
সুর মানে এখানে

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

ট্রেনকাব্য 019-024

রোজ রোজ ট্রেন চড়া সকাল বিকেল
দুধারে থোকা থোকা বন, কিলবিলয়ে ছুটে চলা পিচঢালা কতকত পথ, প্রতিটা স্টপেজ, স্টপেজগুলোর নান্দনিকতা, বিবর্তন, নুড়িগুলোর নড়াচড়া
রেললাইনের তলে তলে, কখনও ট্রেন দ্রুত চলে
কখনও ঢিমেতালে...

শনিবার, ১০ মার্চ, ২০১৮

ট্রেন কাব্য ০১৬

এই ট্রেনের সরু গলির দুপাশে বসে বারোয়ারি

পুরুষ, বারোয়ারী নারী

অথচ অাইন একটা

সবাই মানছে ভারী, মানাটাই অভ্যেস।

গায়ের রঙ, পোষাকের রঙ, অাকার অাকৃতি অার ঢং
মনন, মনে রিপুগুলোর অানুপাতিক মিশ্রন

ট্রেন কাব্য- ০১২, ০১৩

গাড়ী থেকে নামলাম..
ঠিক তখনই ট্রেনটার অালো অার হুইসেল টের পেলাম, দেখলাম
"বাই বাই" বলে দৌড়ালাম, কার্ড ছোঁয়ালাম যন্ত্রে
তারপর সরু গলিতে ঢুকে হাঁপাতে হাঁপাতে একটা সিটে
বসেই মনে হলো " পারফেক্ট টাইমিং"।

ট্রেন কাব্য ০১৪, ০১৫

দৌড়টা বেশ ছিলো
সামনের হেলেদুলে চলা স্বাস্হ্যবতীকে একটু কাটাতে হলো
দরজা বন্ধ হবার 'কুককুক' শব্দটা চিৎকার করছিলো
তারপর অামি সরুগলির মোড়ে পাদুখানা ফেলতেই দরজা বন্ধ