পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৫ মে, ২০২৬

এন্টি আর্জেন্টিনা বনাম এন্টি ব্রাজিল ইন বাংলাদেশ




বাংলাদেশে বিনোদনের অভাব আছে এমন অনেক আলোচনায় শোনা যায় 

সম্ভবত সেই অভাবের একটা বড় শূন‍্য জায়গা পূরণ করে বিশ্বকাপ ফুটবল খেলার সময় বাংলাদেশে একটা সেকেন্ড লেভেল বিনোদন যা বিশ্বে হয়তো বিরল …

যেমন - একদল আর্জেন্টিনার সমর্থক আরেকদল ব্রাজিল এর সমর্থক - এটা প্রথম লেভেল বিনোদন , যা খুবই স্বাভাবিক ।

আর সেকেন্ড লেভেল বা সেকেন্ডারী সমর্থন হলো - এন্টি আর্জেন্টিনা সমর্থক এবং এন্টি ব্রাজিল সমর্থক ।


ওকে - good ততক্ষণ যতক্ষণ এটা বিনোদন - কিন্তু “এন্টি” একটা নেতিবাচক শব্দ যার মধ‍্যে ঘৃণা প্রথিত, ফলে শুরু হয়ে যায়  গন্ডগোল, গালাগালি, মারামারি… রক্ত ঝরানো।


গত বিশ্বকাপের সময়ও এন্টিব্রাজিল ও এন্টিআর্জেন্টিনা সমর্থকদের মধ‍্যে সংঘর্ষ হয়েছে, আহত - নিহতও হয়েছে — অদ্ভুত তাই না ( Ai সার্চের তথ‍্য যা যুক্ত করলাম হয়তো সংখ‍্যার হিসাব পুরো সত‍্য নয় কিন্তু সংঘর্ষ ও আহত নিগত হয়েছিল তা মনে পড়ে) ! কোথাকার সেই পৃথিবীর ঠিক ওপর পারের দুই প্রতিবেশি দেশের খেলা নিয়ে আমাদের বাংলাদেশে রক্তারক্তি — ভাবা যায় !

যায় - কারণ বহুকাল ধরে এটা দেখে আসছি !


বিশ্বকাপের এখনও বাকী - ইতোমধ‍্যে শুরু হয়েছে সোস‍্যাল মিডিয়ায় একে অন‍্যকে নিচু দেখানো … ধীরে ধারে এটা রিয়েল লাইফ সংঘর্ষে যাতে চলে না যায় সে রকম অস্বাভাবিক আশা  আমারা  করতেই পারি …

যেমন বারবার শিশু ধর্ষন ও হত‍্যার পরও আমরা আশা করতে থাকি আর আশাহত হই …

কিল্তু এমন একটা জনপদ হয়ে উঠেছে যেখানে আশা করাটাই একটা নিরাশা !….

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন