বাংলাদেশের বিভিন্ন টক শোতে কতিপয় বুদ্ধিজীবিদের ইরান তথা পারস্যের বিশেষ ভৌগলিক ও ঐতিহাসিক সুরক্ষা বৈশিষ্ঠ্য ব্যাখ্যা করার সময় বেশ কয়েকজনের মুখে একটা কমন ঐতিহাসিক ক্রুটি শুনলাম যা হলো - তারা বলতে চাইছেন পারস্য কখনও বহিঃশত্রু দখল করতে পারে নাই এবং আলেকজান্ডার দ্যা গ্রেট দখল করলেও অল্প সময় পরেই চলে যেতে বাধ্য হয়েছে গ্রীকরা …
কিন্তু টুকটাক ইতিহাস পড়ে সত্য মিথ্যা ভরা ইতিহাস দেখলেও কে কখন রাজত্ব করেছে এবং টাইম লাইনগুলো যে মিথ্যা নয় তা বোঝা যায় —
আলেকজান্ডার দ্যা গ্রেট খ্রিস্টপূর্ব ৩৩০ এ পারস্য দখল করে সেখান থেকে ভারতের দিকে অগ্রসর হয় এবং ভারত থেকে বিমুখ হয়ে ফিরে পারস্যে বসবাস করার সময়ই মারা যায় - পারস্যে তার শাসনামল ৭ বছর কিন্তু আলেকজন্ডার মারা যারার পর ( খ্রিস্টপূর্ব ৩২৩ ) তার অন্যতম সেনাপতি Seleucus I Nicator পারস্যে
Seleucid Empire প্রতিষ্ঠা করে এবং সেই গ্রীক সেলুকিড সম্রাজ্য প্রায় পূর্ণ শাসন করে ৯০ বছরের বেশি এবং টুকটাক পারস্য অঞ্চল তারা শাসন করে মোট ২০০-২৩০ বছর।
এছাড়া তৈমুর লং এর আত্ম বায়োগ্রাফিতেই পরেছিলাম সে ভারতের দিল্লী তসনস ও বিপুল হত্যাযজ্ঞ শেষ করে ভারত বর্ষে থাকতে না চেয়ে দিল্লীতে তার অনুগত সৈয়দ সালতানাতের কাছে দিল্লীর ক্ষমতা শপে দিয়ে পারস্যেই ফিরে গিয়েছিল ।
তাহলে আরেকটু ঘেঁটে দেখি আসলে বড় আকারে কতবার পারস্য (যা আজকের ইরান) ইতিহাসে বিদেশী শক্তির দ্বারা দখল বা বিজিত হয়েছে,
প্রধান ও সুস্পষ্ট বিদেশী দখল/বিজয়ের ঘটনাগুলো নিম্নরূপ (কালানুক্রমিকভাবে):
1. আলেকজান্ডার দ্য গ্রেট (ম্যাসেডোনিয়ান/গ্রিক)
• সময়: খ্রিস্টপূর্ব ৩৩৪–৩৩০ অব্দ
• কী ঘটেছিল: আকামেনিদ সাম্রাজ্যের (প্রথম পারস্য সাম্রাজ্য) শেষ সম্রাট দারিয়ুস তৃতীয়কে পরাজিত করে পুরো পারস্য দখল করেন। এরপর সেলুকিড রাজবংশ (গ্রিক) প্রায় ৯০ বছর পূর্ণ শাসন করে(হেলেনিস্টিক যুগ)।
2. আরব মুসলিম (রাশিদুন ও উমাইয়া খিলাফত)
• সময়: ৬৩৩–৬৫১ খ্রিস্টাব্দ
• কী ঘটেছিল: সাসানীয় সাম্রাজ্য (শেষ পারস্য সাম্রাজ্য) সম্পূর্ণ বিজিত হয়। কাদিসিয়ার যুদ্ধ (৬৩৬) ও নেহাভান্দের যুদ্ধ (৬৪২) গুরুত্বপূর্ণ (ইসলামীকরণ শুরু হয়, পারস্য ইসলামী খিলাফতের অংশ হয়)
3. মঙ্গোল আক্রমণ (ইলখানাত)
• আক্রমন শুরু - ১২১৮ খ্রিঃ
শাসনকালের সময়: ১২৫৬-১৩৩৫খ্রিস্টাব্দ (চেঙ্গিস খান ও হালাকু খানের অধীনে)
• কী ঘটেছিল: বাগদাদ (১২৫৮) ধ্বংসের পর পুরো ইরান অঞ্চল দখল। মঙ্গোলরা প্রচুর ধ্বংসযজ্ঞ চালায়।
(পরে ইলখানাত রাজবংশ ইসলাম গ্রহণ করে) (
অন্যান্য গুরুত্বপূর্ণ বিদেশী প্রভাব/আংশিক দখল:
• পার্থিয়ান (খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী): মধ্য এশিয়া থেকে আগত, সেলুকিডদের হটিয়ে শাসন করে (পারস্যের অংশ হিসেবে)।
• তৈমুর লঙ্গঃ ১৩৮০-এর দশকে আক্রমণ, ব্যাপক ধ্বংস। (১৩৮০-১৪০৫)
• আফগান (হটাকি রাজবংশ): ১৭২২ সালে সাফাভিদ সাম্রাজ্য দখল করে ইস্পাহান নেয় (স্বল্পকালীন)।
• রাশিয়ান ও ব্রিটিশ প্রভাব: ১৯শ–২০শ শতাব্দীতে আংশিক দখল/প্রভাব (যেমন ১৯৪১-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাঙ্গলো-সোভিয়েত দখল)(১৯৪১-১৯৪৬)
• গ্রিক/ম্যাসেডোনিয়ান (আলেকজান্ডার ও সেলুকিড)
• আরব মুসলিম
• মঙ্গোল
১৪০৫ সালে Timur মারা যাওয়ার পর পারস্যে কয়েকটি রাজবংশ ধারাবাহিকভাবে শাসন করেছে। নিচে সহজ টাইমলাইন দেওয়া হলো।
১. তিমুরীয় শাসন
• সময়: 1370 – 1507
• প্রতিষ্ঠাতা: Timur
• ১৪০৫ সালে তার মৃত্যু হলেও তার বংশধরেরা কিছু সময় পারস্যের অংশ শাসন করে।
২.. সাফাভিদ সাম্রাজ্য
• সময়: 1501 – 1736
• প্রতিষ্ঠাতা: Ismail I
• এই সময় শিয়া ইসলাম ইরানের রাষ্ট্রধর্ম হয়।
৩.. আফশারিদ সাম্রাজ্য
• সময়: 1736 – 1796
• প্রতিষ্ঠাতা: Nader Shah
• তিনি ভারত পর্যন্ত আক্রমণ করেছিলেন।
৪. কাজার রাজবংশ
• সময়: 1789 – 1925
• প্রতিষ্ঠাতা: Agha Mohammad Khan Qajar
• এই সময় ইউরোপীয় শক্তির প্রভাব বাড়ে।
৫. পাহলভি রাজবংশ
• সময়: 1925 – 1979
• প্রতিষ্ঠাতা: Reza Shah
৬.. ইসলামী প্রজাতন্ত্র ইরান
• সময়: 1979 – বর্তমান
• শুরু হয় Iranian Revolution এর মাধ্যমে
• নেতৃত্বে ছিল- Ayatollah Khomeini
ঃঃঃঃ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন